দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪৬
পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায় ২০ কোটির উন্নয়ন

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৩, ২০২৬
জুলাই ৩, ২০২৬ ০ কমেন্ট 7 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, জনগণের সেবা করাই মূল লক্ষ্য—এই প্রবাদটিকে বাস্তবে রূপ দিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও থেমে থাকেনি তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড। দীর্ঘদিন ধরে অবহেলিত ও ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা-২ আসনের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি।

তারই ধারাবাহিকতায়, আলহাজ্ব আব্দুর রউফের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় সরকারের পক্ষ থেকে ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ পেয়েছে এই আসন। এই বিশাল বরাদ্দের ফলে এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ সামগ্রিক ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে।

আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম বলেন “নির্বাচনে জয়ী হয়ে অনেকে এলাকা ভুলে যান, কিন্তু আমাদের নেতা আলহাজ্ব আব্দুর রউফ সাহেব সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি পরাজিত হয়েও সাতক্ষীরার মানুষের দুঃখ-দুর্দশা ভোলেননি। সরকারের কাছ থেকে ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ এনে তিনি প্রমাণ করেছেন যে, পদের চেয়ে জনগণের প্রতি দায়বদ্ধতাই তার কাছে সবচেয়ে বড়। রাস্তাঘাট ও শিক্ষার উন্নয়নে তার এই অবদান সাতক্ষীরাবাসী চিরকাল স্মরণ রাখবে। আমরা তার এই উন্নয়নমুখী ও দূরদর্শী নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আলহাজ্ব মো. আব্দুর রউফ জানান “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। নির্বাচনের সময় সাতক্ষীরা-২ আসনের সম্মানিত ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব। আমাদের এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত ছিল। আল্লাহর অশেষ রহমতে সরকারের কাছ থেকে ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ আনতে পেরেছি। এই অর্থ দিয়ে ভাঙাচোরা সড়ক মেরামত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন করা হবে। পদ-পদবি না থাকলেও আমি আমৃত্যু সাতক্ষীরার মানুষের পাশে থেকে তাদের সেবক হিসেবে কাজ করে যেতে চাই।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর একজন পরাজিত প্রার্থীর এমন অভাবনীয় ও দৃষ্টান্তমূলক উন্নয়ন উদ্যোগে সাতক্ষীরা সদর ও দেবহাটা এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে সকলেই আলহাজ্ব মো. আব্দুর রউফের এই জনবান্ধব ভূমিকার প্রশংসা করছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায় সয়লাব

রিলেটেড পোস্ট

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন

জুলাই ২, ২০২৬

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting