দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৫১
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনারাজনীতি

নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রীর খুলনা ত্যাগ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৬, ২০২৩
জানুয়ারি ৬, ২০২৩ ০ কমেন্ট 554 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে খুলনার ভৈরব নদীর কোলঘেঁষা দিঘলিয়ায় মায়ের রেখে যাওয়া সম্পত্তি দেখতে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। এটি ছিল প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সফর। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ ২০১৮ সালের ৩ মার্চ খুলনায় এসেছিলেন।
শুক্রবার (৬ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়কপথে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া ঘাটে পৌঁছান। ঘাট পার হয়ে বিকেল ৩টা ৫০ মিনিটে দিঘলিয়ার নগরঘাট এলাকায় মা ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতি বিজড়িত জমি ও পাট গোডাউন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন তিনি। এরপর দিঘলিয়া থেকে তিনি মহানগরীর শেরে বাংলা রোডে অবস্থিত চাচা শহীদ শেখ আবু নাসের এর বাড়ীতে আসেন। বঙ্গবন্ধু খুলনায় এসে এই বাড়িতে অবস্থান করতেন। সেখানে দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। চাচার এই বাড়িতে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ আদায় শেষে সড়ক পথে খুলনা ত্যাগ করেন।
এ সময় বাড়ীতে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহোদর শহীদ শেখ আবু নাসের এর বড় পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ হেলালের পুত্র বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, শহীদ শেখ আবু নাসের এর মেঝ পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, শহীদ শেখ আবু নাসের এর পুত্র শেখ জালাল উদ্দীন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু, শেখ হেলাল এর সহধর্মিণী শেখ রুপা চৌধুরী, সেখ সালাহউদ্দিন জুয়েল এর সহধর্মিণী শম্পা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম, সেখ সালাহউদ্দিন জুয়েল এর দুই পুত্র ফারদিন নাসের, শেখ ফারজান নাসের।
এদিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর খুলনায় প্রবেশের সঙ্গে সঙ্গে সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার সমর্থক দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত ও অভিবাদন জানান। দিঘলিয়ার ওপারেও প্রধানমন্ত্রীকে বরন করতে তোরন, প্যানা সহ রাস্তার পাশে দাড়িয়ে থাকেন স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে সাজ সাজ রব রয়েছে খুলনায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রাপথ, দিঘলিয়া ঘাট ও পরিদর্শন স্থল সেজে উঠেছে বাহারি তোরন ও প্যানায়। খানা-খন্দে ভরা রাস্তা সংস্কার করা হয়েছে দু-দিন আগেই।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মহাসড়কজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ছিল নিশচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রূপসা সেতু থেকে শুরু করে খুলনা শহর বাইপাস, দিঘলিয়া ও শেখপাড়ার চাচার বাড়ি এলাকায় মোতায়েন করা হয় আইনশৃংখলা বাহিনীর প্রায় সাড়ে ৪ হাজার সদস্য। বৃহস্পতিবার রাত থেকেই ভৈরব ও রূপসা নদী নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন, প্রধানমন্ত্রী তার ছোট চাচা শেখ আবু নাসেরের বাড়িতে চা খেতে খেতে আমাদের দলের সাংগঠিক বিষয়ে দিক নানা নির্দেশনা দেন। এরপর মাগরিবের নামাজ আদায় করে সন্ধ্যা ৬ টার পর পর তিনি সড়ক পথে খানজাহান আলী সেতু হয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, খুলনায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছিল। খুলনা সফর শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তান আমলে তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার নামে খুলনা জেলার ভৈরব নদীর পাড়ে এক একর ৪০শতাংশ জমি কিনেছিলেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্পত্তির মালিক হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় এখানে পাটের গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘর ছিল, যা তার ছোট ভাই শেখ আবু নাসের দেখাশোনা করতেন। বর্তমানে পুরাতন গুদাম ঘর ভেঙে একটি আধুনিক গুদাম ঘর ও একটি গেস্ট হাউজ নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৭ সালে তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে এ সম্পত্তির বিষয়ে অবগত হন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার পুলিশ সুপার প্রেসিডেন্ট পদক পাওয়ায় অভিনন্দন
পরবর্তী পোস্ট
কালগিঞ্জ উপজলো মৎস্যজীবী লীগ’র আহবায়ক কমটিি অনুমোদন

রিলেটেড পোস্ট

জিয়াউর রহমানের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের মানবিক কর্মসূচি

মে ৩১, ২০২৬

নিহত আমিনুরের বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন ড.মনিরুজ্জামান

মে ২৭, ২০২৬

  নামের মিল থাকায় বিএনপি নেতাকে পুলিশি হয়রানির...

মে ২২, ২০২৬

জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার

মে ১৯, ২০২৬

পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...

মে ১৯, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...

মে ১৯, ২০২৬

ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...

মে ১৬, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting