দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৪৭
আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
সাতক্ষীরা এক্স-ক্যাডেটস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন
সব পক্ষকে সঙ্গে নিয়েই সরকার গণমাধ্যমের সংস্কারকাজ করতে...
পাপারাজ্জিদের আচরণে ক্ষুব্ধ সালমান খান
হাম কেড়ে নিলো ৬ শিশুর প্রাণ , মোট...
তালার নগরঘাটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া
বনবিভাগের সদস্যের’ গুলিতে সুন্দরবনে জেলে নিহত, তদন্তে কমিটি
বড়দলে আইনে শ্রদ্ধাশীল হাজী সুকুর আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রে...
দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...
একটি শিশুর অসমাপ্ত সকাল, একটি সমাজের নীরব ব্যর্থতা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

নেইমারের ‘বন্ধু’ রবিনকে পেয়ে ভৈরবের গ্রামের বাড়িতে উচ্ছ্বাস

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৯, ২০২২
নভেম্বর ১৯, ২০২২ ০ কমেন্ট 435 ভিউস

সাতনদী ডেস্ক: সপ্তাহখানেক আগেও ব্রাজিলপ্রবাসী রবিনকে কেউ সেভাবে চিনতেন না। ১৫ বছর ধরে ব্রাজিলে থাকেন। কখন দেশে আসেন, আবার চলে যান—প্রতিবেশীরাও জানতেন না। তবে এবারের দৃশ্যপট ভিন্ন।

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বন্ধু হিসেবে পরিচিতি পাওয়া রবিন মাকে দেখতে দেশে এসেছেন। চলেও যাবেন আজ শনিবার রাতে। রবিনকে দেখতে তাঁর গ্রামের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।

মো. রবিন (৩৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক মোল্লাবাড়ির বাসিন্দা। ১৫ নভেম্বর ছিল রবিনের চার বছর বয়সী ছেলে রেদোয়ানের জন্মদিন। ওই দিন রেদোয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দেন নেইমার। ওই ভিডিওতে নেইমারের পাশে রবিনকে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে রাতারাতি নেইমারের ‘বন্ধু’ হিসেবে পরিচিতি পান রবিন। এর মধ্যে গতকাল শুক্রবার কাতার থেকে অসুস্থ মাকে দেখতে গ্রামের বাড়িতে আসেন রবিন। নেইমারের ‘বন্ধু’ রবিনকে পেয়ে গ্রামের বাড়িতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্যরা জানান, আ. ছাত্তার ও জাহানারা বেগম দম্পতির সাত সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে রবিন সবার ছোট। লেখাপড়ার প্রয়োজনে ১৫ বছর আগে ব্রাজিলে পাড়ি দেন রবিন। পড়াশোনা শেষে কৃষি ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি। এ সময় জোয়ান সেলসোর নামের ব্রাজিলের এক ব্যক্তির সঙ্গে রবিনের পরিচয় হয়। জোয়ান সেলসোর নেইমারের বন্ধু। মূলত, তাঁর মাধ্যমে নেইমারের সঙ্গে রবিনের পরিচয় ও বন্ধুত্ব হয়। বর্তমানে রবিন ও জোয়ান সেলসোর নেইমারের প্রচারণার কাজে যুক্ত আছেন।

শনিবার সকালে রবিনের বাড়িতে গিয়ে জানা যায়, তিনি এক আত্মীয়ের বাড়িতে গেছেন। রাতের ফ্লাইটে চলে যাবেন। রবিনের বড় ভাই মো. মামুন প্রথম আলোকে বলেন, নেইমারের সঙ্গে রবিনের বন্ধুত্বের বিষয়টি তাঁরা এত দিন সেভাবে জানতেন না। রবিনও বিষয়টি সেভাবে সামনে আনেনি। রেদোয়ানের জন্মদিনে ভিডিও দেওয়ার পর অনেকের মতো পরিবারের সদস্যরাও বন্ধুত্বের বিষয়টি জানতে পারেন।

কালিকাপ্রসাদ গ্রামের বাসিন্দা সবুজ মিয়া নেইমারের অন্ধ ভক্ত। নেইমারের ‘বন্ধু’ রবিনের গ্রামে আসার খবরে সবুজের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান। ছবিও তুলেছেন রবিনের সঙ্গে।  সবুজের প্রতিক্রিয়া, ‘রাত পোহালেই বিশ্বকাপ। টেলিভিশনের পর্দায় নেইমারকে দেখব। তাঁর আগে রবিনের সাক্ষাৎ পেয়ে মনে হচ্ছে নেইমারের কাছাকাছি আছি।’

ব্রাজিলপ্রবাসী রবিন সাংবাদিকদের বলেন, ব্যক্তিগতভাবে নেইমার অনেক সহজ মানুষ। অহংকার নেই। বাংলাদেশের বিষয়েও তাঁর ধারণা আছে। এ দেশের অগণিত ভক্তের কথা তাঁর অজানা নয়। ইন্টারনেটের মাধ্যমে তিনি নেইমারকে বিষয়টি দেখিয়েছেন। এতে তিনি আপ্লুত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খোলপেটুয়া নদীতে বিশাল নৌকা বাইচ: দর্শকে মুখরিত উপকূল
পরবর্তী পোস্ট
সিলেটে বিএনপির গণসমাবেশের মাঠ ছাড়িয়ে রাস্তায় মানুষ

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting