দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৭
হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ক্যাম্প করা বিমান ঢালী মুক্তিযোদ্ধার স্বীকৃতি বঞ্চিত!

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২০
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ০ কমেন্ট 411 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, করেছেন সার্বিক সহযোগিতা এমন মানুষদের মধ্যে আশাশুনির সুপরিচিত নাম বিমান বিহারী ঢালী একজন। বিমান বিহারী ঢালী আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের মৃত জীতেন্দ্র নাথ ঢালী ওরফে হাজরা ঢালীর পুত্র। ধনী পিতার সন্তান বিমানের বামনডাঙ্গা গ্রামে দ্বিতলা পাকা বিল্ডিং ছিল এবং আছে। স্বাধীনতাযুদ্ধ চলাকালীন বীর মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল এবং চরম কঠিন জীবনে বেঁচে থাকার মত সামান্য আহার ও বিশ্রামের জন্য জীবনের মায়া ত্যাগ করে সামান্য সুযোগ সৃষ্টি করার মহান দায়িত্ববোধ নিয়ে এগিয়ে এসেছিলেন বিমান ঢালী ও তার পরিবারের লোকজন। যুদ্ধকালীন দীর্ঘ সময় তাদের বাড়িতে বীর মুক্তিযোদ্ধারা বিশ্রাম/অবকাশ যাপন করতেন।

এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের আশ্রয়ের জন্য বিশাল বাড়ি ছেড়ে দিয়ে হেতাইলবুনিয়া (কাজলনগর) ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহন করেন তিনি এবং ০৯ নং সেক্টরে বিভিন্ন মুক্তিযুদ্ধে সহযোগি মুক্তিযোদ্ধা হিসাবে অংশ গ্রহন করেন। ক্যাম্পের প্রশিক্ষক (গেজেট নং ৪১০, লালমুক্তিবার্তা নং ০৪০৪০৫০১৫৭) জি এম আঃ গনি ক্যাম্পে তিনি (বিমান ঢালী) প্রশিক্ষণ গ্রহন ও রণাঙ্গনে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেন মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন। স্বীকৃতি স্বরূপ ০৯ নং সেক্টরের আঞ্চলিক অধিনায়ক আতাউল গনি ওসমানীর সনদপত্র প্রদান করা হয়েছিল। যার ক্রমিক নং ১৬৯২৪৬। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হননি। পরবর্তীতে তিনি মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য আবেদন করেন, কিন্তু যাচাই-বাছাইয়ের আগেই ২০১৬ সালে ২২ মে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার পুত্র নিত্যানন্দ ঢালী তার পিতার স্বীকৃতি আদায়ের জন্য প্রচেষ্টা চালিয়ে আসছেন।

মুক্তিযোদ্ধা বিমান ঢালীর মাতা সুশীলা রাণী ঢালী বৃদ্ধ বয়সে চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে বলেন, ’৭১ সালে রাজাকার, পিচ কমিটি, আল বদর ও পাকিস্তানী হায়েনাদের নির্যাতন ও গুলির মুখে বাচ্চাকাচ্চাদের নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলাম। তখন আমার পুত্র বিমান ঢালী দেশ স্বাধীনের জন্য আমাদের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে। কেয়ারগাতি ও গোয়ালডাঙ্গা যুদ্ধে মুক্তিফৌজদের সার্বিক সহায়তা, গোলাবারুদ ও খাদ্য সরবরাহের দায়িত্ব পালন করে। দেশ স্বাধীন হওয়ার পর আমরা দেশে ফিরি, আমার পুত্র বিমান বিজয়ী বেশে বাড়িতে ফেরে।

প্রথমে তালিকাভুক্ত হওয়ার মানসিকতা ছিলনা, বিধায় চেষ্টা করেনি। পরবর্তীতে মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য আবেদন করে, কিন্তু জীবদ্দশায় স্বীকৃতি দেখে যেতে পারেনি। আমি জীবনের শেষ সময়ে সন্তানের স্বীকৃতি টুকু দেখে যেতে পারলে জীবনে সফলতার আনন্দ নিয়ে যেতে পারতাম। আমার অন্য সন্তানরা ও তাদের সন্তানরা ও বংশ পরম্পরায় সবাই তাদের যোগ্য পূর্বসুরী দেশের স্বাধীনতা অর্জনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলো, সে দেশের শ্রেষ্ঠ সন্তান ছিলো Ñ এ পরিচয় দিয়ে নিজেদেরকে ধন্য করতে পারবে। বৃদ্ধ মুক্তিযোদ্ধার গর্বিত মাতা সুশীলা রানী ঢালীর আকুল আবেদন, তার বীর সেনানী পুত্রকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করে যোগ্য স্বীকৃতি প্রদান করা হোক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় ব্যবসায়ীর ২লক্ষ টাকা ছিনতাই
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে মাদক সম্রাট নয়নের প্রকাশ্যে ফেন্সিডিল বিক্রি

রিলেটেড পোস্ট

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting