দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ

কর্তৃক Satnadee Satkhira জুন ২৭, ২০২৬
জুন ২৭, ২০২৬ ০ কমেন্ট 65 ভিউস

মোহাম্মদ মুজাহিদ:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নলতা ইউনিয়নের কাজলা গ্রামের মৃত নিয়াম উদ্দিন সরদারের প্রতিবন্ধী মেয়ে মোসাম্মৎ আকলি খাতুনকে গত ২২ জুন সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একই গ্রামের মৃত বাহার মিস্ত্রির ছেলে এবং কাজলা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নজরুল মিস্ত্রি তার বাড়িতে যায়। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ওই প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, প্রতিবন্ধী হওয়ায় তরুণী আত্মরক্ষার সক্ষমতা হারিয়ে ফেলেন। অভিযুক্ত সেই দুর্বলতার সুযোগ নিয়ে জঘন্য এ অপরাধ সংঘটিত করেছে। ঘটনার পর পরিবারটি চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে যদি এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তবে তা হবে ন্যায়বিচারের পরিপন্থী। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তকে আইনের আওতায় এনে গ্রেপ্তার এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একজন প্রতিবন্ধী নারীর ওপর এমন ন্যক্কারজনক অপরাধের অভিযোগে এলাকাজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মীদের মতে, এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পাবে।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। আমি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।
​এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য। অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় আমাদের কাছে বড় নয় আইনের চোখে সবাই সমান। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত- ৬
পরবর্তী পোস্ট
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting