দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:২৮
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ধুলিহরে চিহ্নিত মাদকসেবী ও চোর হাসানুর গ্রেপ্তার

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২, ২০২১
জুলাই ২, ২০২১ ০ কমেন্ট 444 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ধুলিহরে দিনে দুপুরে মাঠে ঘাস খাওয়ার সময় চুরির উদ্দেশ্যে ছাগল জবাই করে ৩ খণ্ড করে বস্তা বন্দী করার সময় ছাগল মালিক দেখতে পাওয়ায় তাকে ছুরি দিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পরিবারের লোকজন অবস্থা বেগতিক দেখে চিহ্নিত মাদকসেবী ও চোর হাসানুরকে পুলিশে সোপর্দ করেছে।

জানা যায়, ধুলিহর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানা করার উদ্দেশ্যে সাবেক সাতক্ষীরা জেলা পরিষদের কর্মকর্তা এস,এম, মাহবুবুর রহমান কিছু জায়গা পাকা প্রাচীর দিয়ে সীমানা করে দীর্ঘ দিন ফেলে রেখেছে। আর এই সীমানার মধ্যে ঘাস ও অন্যান্য লতাপাতা থাকায় সানাপাড়া গ্রামের মৃত বরকত উল্লাহর পুত্র মোঃ আব্দুল খালেক তার পোষা ৮টি বড় আকৃতির ছাগল ও অন্যান্যদের মিলে বেশ কয়েকটি ছাগল ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দিয়ে রাখে। শুক্রবার (২ জুলাই) প্রচণ্ড বৃষ্টির মধ্যে জুম্মার নামাজের সময় সকলে যখন মসজিদে নামাজ পড়ায় ব্যস্ত ছিল সেই সুযোগে একই গ্রামের মমিনুর রহমানের পুত্র একাধিক চুরি, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের হোতা হাসানুর রহমান (২৫) ঐ প্রাচীরের মধ্যে ঢুকে চরানো ছাগল থেকে আনুমানিক ১৮ হাজার টাকা মুল্যের ১টি খাসি ছাগল চুরির করার উদ্দেশ্যে জবাই করে কয়েকটি খণ্ড করে। এ সময় ছাগলের মালিক আঃ খালেক বৃষ্টিতে ছাগলগুলো কষ্ট পাচ্ছে ভেবে ঐ প্রাচীরের মধ্যে ঢুকে দেখে হাসানুর জবাই করা ছাগলের খণ্ডগুলো বস্তা বন্দী করছে। ঘটনাটি দেখে সে চিৎকার দিলে হাসানুর ছাগল মালিককে হত্যা করার জন্য তার হাতে থাকা ছাগল কাটা ছুরি পেটে মারার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে পুত্র অলিউর রহমান ছুটে এলে হাসানুর পালিয়ে যায়। দিনে দুপুরে হাসানুরের কাণ্ড দেখে এলাকার সর্বত্র জনগণ অবাক। সকলের মুখে একই কথা, যে ব্যক্তি দিনে দুপুরে ছাগল কাটতে পারে। সেতো মানুষ খুন করতে পারে। দিন দিন তার অপকর্মের মাত্রা বেড়েই চলেছে। তার অপরাধের মাত্রা এতটাই বেড়ে গেছে যে, স্থানীয়রা তাকে হাতে নাতে শাস্তি দেওয়ার জন্য বাঁশের লাঠি নিয়ে এলাকার অলিতে, গলিতে খুঁজে বেড়ায়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু জানান, হাসানুরকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষনা করায় তার পরিবারের লোকজনই তাকে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাক হানাদার ও এদেশের দোষরদের বর্বরতা আমার বেঁচে থাকার গল্প
পরবর্তী পোস্ট
যুবলীগ নেতার মৃত্যুতে মৎস্যজীবি লীগের শোক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting