‘দোয়া করুন’-ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের কারণে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। ​তাই বর্তমানে মুম্বাইতেই প্রাথমিক চিকিৎসা করাচ্ছেন ক্যানসার আক্রান্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল থেকে বের হতে দেখা যায় সঞ্জয় দত্তকে। এ সময়
স্ত্রী মান্যতা দত্ত তার সঙ্গে ছিলেন।

​চিকিৎসার পর হাসপাতাল থেকে বেরিয়ে পাপারাজ্জিদের উদ্দেশে হাত নাড়েন সঞ্জয়। সেই সঙ্গে তার জন্য সবাইকে দোয়া করতে বললেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে দেশে ছাড়ার অনুমতি না মেলায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালেই কেমোথেরাপি নেওয়া শুরু করেছেন সঞ্জয় দত্ত। বর্তমানে তার ক্যানসার স্টেজ ফোরে রয়েছে বলে জানায় লীলাবতী হাসপাতাল।

এদিকে স্ত্রী মান্যতা জানান, সঞ্জয় দত্ত শুধু তার সন্তানদেরই বাবা নন, প্রিয়া এবং অঞ্জলিরও বাবার মতো। পরিবারের হৃদয় তিনি। তাই প্রত্যেকবারের মতো এবারও তারা লড়াইয়ের ময়দান থেকে জিতে ফিরবেন। ভালো হয়ে উঠবেন সঞ্জয় দত্ত। তিনিও সঞ্জয় দত্তের জন্য সবার কাছে দোয়া চাইলেন।

Recomended