দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৩১
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দেশে করোনার সংক্রমণ ছড়াল ৩০ জেলায়

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১২, ২০২০
এপ্রিল ১২, ২০২০ ০ কমেন্ট 281 ভিউস
জাতীয় ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিন দিন বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চলতি বছরের ৮ মার্চ প্রথম তিনজন রোগী শনাক্ত করা হয়। ইতোমধ্যে রাজধানীর ৭০টির বেশি এলাকায় ২৫১ সংক্রমিত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। ঢাকার বাইরে ৩০টি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। রোগী শনাক্ত হয়েছে ২৩১ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে, ঢাকা বিভাগের ১২টি জেলা, চট্টগ্রাম বিভাগে পাঁচটি, সিলেটের তিনটি, রংপুর বিভাগের তিনটি, খুলনা বিভাগের একটি, ময়মনসিংহ বিভাগের চারটি, বরিশালের দুই জেলায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

ঢাকা বিভাগে ১২টি জেলার মধ্যে ঢাকা জেলায় ১৯জন, গাজীপুরে ১২ জন, কিশোরগঞ্জে ১০ জন, মাদারীপুরে ১৩ জন, মানিকগঞ্জে পাঁচজন, নারায়ণগঞ্জে ৮৩ জন, ১১ জন, নরসিংদীতে চারজন, রাজবাড়ীতে ছয়জন, টাঙ্গাইলে দুইজন, শরীয়তপুরে একজন, গোপালগঞ্জে দুইজন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলার মধ্যে চট্টগ্রামে আট জন, কক্সবাজারে একজন, কুমিল্লায় আটজন, ব্রাহ্মণবাড়িয়ায় চারজন, চাঁদপুরে চারজন রোগী শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় একজন করে শনাক্ত রোগী পাওয়া গেছে। রংপুর বিভাগের রংপুর জেলায় দুইজন, গাইবান্ধায় পাঁচজন, নীলফামারীতে দুইজন আক্রান্ত হয়েছেন। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা একজন। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় পাঁচজন, জামালপুরে তিনজন, নেত্রকোনায় একজন, শেরপুরে দুইজন রোগী পাওয়া গেছে। এছাড়া বরিশাল বিভাগের বরগুনা ও পটুয়াখালী জেলাতে একজন করে সনাক্ত হয়েছেন।

বিভিন্ন জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল, নরসিংদী, চট্টগ্রাম, নীলফামারী, পটুয়াখালী, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, জামালপুর, কিশোরগঞ্জসহ আর বেশ কয়েকটি জেলায় শনাক্ত হওয়া রোগীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আক্রান্ত রোগীর বেশিরভাগই এসেছে নারায়ণগঞ্জ জেলা থেকে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৫৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৩১৩টি। দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ৪৮২ জন। নতুন করে আরও তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সর্বমোট সুস্থ হয়েছেন ৩৬জন এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৫ জন। সারাদেশে বর্তমানে আইসোলেশন আছেন ১৭৯ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে নারায়ণগঞ্জ জেলায়। দেশের অন্যান্য জেলায়ও এ সংক্রমণ ছড়িয়ে পড়েছে। নারায়ণগঞ্জ থেকে অনেকেই দেশের অন্যান্য জেলায় গেছে। তাদের মাধ্যমে এ সংক্রামণ ছড়িয়ে পড়ছে। এ বিষয়টি আমাদের আরও কঠিনভাবে দেখতে হবে। এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া একেবারে বন্ধ করতে হবে।

সুত্র: পূর্বপশ্চিম

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইতালিকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২০ হাজার
পরবর্তী পোস্ট
সাংবাদিকতা না থাকলে করোনায় প্রাণহানি আরও বেশি হতো : ব্রিটিশ কলামিস্ট

রিলেটেড পোস্ট

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting