দেবহাটায় আরো ১৫ জনের করোনা পজেটিভ

নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনার বিষাক্ত ছোবলে গত ২৪ ঘন্টায় দেবহাটায় আরোও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এনিয়ে উপজেলাতে এপর্যন্ত ১৮৬ জনের শরীরে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে পারুলিয়া ইউনিয়নে ৭ জন, কুলিয়া ইউনিয়নে ৩ জন, সখিপুর ইউনিয়নে ৩ জন  নওয়াপাড়া ইউনিয়নে ১ জন এবং দেবহাটা ইউনিয়নে ১জন ।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, সোমবার থেকে র‌্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে। এই টেষ্টের মাধ্যমে প্রাথমিকভাবে যাদের করোনা শনাক্ত হবে তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে।

আক্রান্ত ১৫ জনের মধ্যে পিসিআর ল্যাব টেস্টে ১০ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

করোনা আক্রান্তরা হলেন, পারুলিয়ার অনুপ (৩০), খলিসা খালির লুৎফর রহমান (৫৫), খেজুরবাড়িয়ার জাহাঙ্গীর আলম (৬৪), একই গ্রামের সাইফুল ইসলাম (৪৮), রুহুল আমিন (৪৮), সুলতানা পারভীন (৪১), ফুলজান বিবি (৬৫), কুলিয়ার আব্দুল্যাহ আল মামুন (৪২), আব্দুল্যাহ আল নোমান (২৪), রঘুনাথপুরের দূর্গাবালা (৬৫), সখিপুরের সফুরা বেগম (৫০), শেখ ওমর (৩০), শামীম হোসেন (৩৮), নওয়াপাড়ার আস্কাপুরের রোকেয়া (৫০) ও দেবহাটা সদরের ঘলঘলিয়া গ্রামের আছিয়া (৪০)।

করোনা আক্রান্ত প্রত্যেকের বাড়ি তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষনা করা হয়েছে।

spot_img

More from this stream

Recomended