দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫৯
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন
জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...
কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে...
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটার সুশীলগাতী কলাতলা রাধাগোবিন্দ মন্দিরের ছাদ ঢালাই উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৩, ২০২৩
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ০ কমেন্ট 378 ভিউস

লিটন ঘোষ বাপি, দেবহাটা: দেবহাটা উপজেলার সুশীলগাতী কলাতলা রাধাগোবিন্দ মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) উক্ত ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন মন্দিরের সভাপতি বিশ্বনাথ মন্ডল, সাধারন সম্পাদক ঝন্টু দে ও মন্দিরের সেবাইত রনজিত গোসাই। মন্দিরটি ২০০০ ইং সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্থানীয় কিছু মানুষের সহযোগীতায় চলে আসছে। প্রতিবছর এ মন্দির কমিটির আয়োজনে উক্ত মন্দির প্রাঙ্গনে পূজা ও মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন মন্দিরটি টিনের ছাউনি দিয়ে ছোট করে করা হয়। পরে এখানকার সনাতন ধর্মাবলম্বী মানুষেরা মন্দির বড় করে করার সিদ্ধান্ত গ্রহন করেন। সেসময় থেকে স্থানীয়দের সকলের সহযোগীতায় পূর্বের মন্দিরটির পাশে পাকা করে মন্দিরটি তৈরি করার কাজ শুরু করা হয়। গত ২/৩ বছর ধরে সকলের আন্তরিক সহযোগীতায় ধীরে ধীরে মন্দিরটি গড়ে তোলা হয়। টাকার কমতি থাকার কারনে মন্দিরটির ছাদ ঢালাই বন্ধ ছিল। সভাপতি বিশ্বনাথ মন্ডল ও সাধারন সম্পাদক ঝন্টু দের প্রচেষ্টায় বিভিন্ন মানুষদের সহযোগীতায় বুধবার মন্দিরটির ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়। সাধারন সম্পাদক ঝন্টু দে জানান, তিনি দীর্ঘ ৮ বছর যাবত মন্দিরটির সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি দায়িত্ব গ্রহনের পর মন্দিরটি পাকা করে করার চেষ্টা করে আসছেন। এবিষয়ে তিনি মন্দির কমিটি ও স্থানীয় সকল ভক্তবৃন্দদের সাথে আলোচনা করে সকলের সহযোগীতায় মন্দিরটি পাকা করার কাজ শুরু করেন। ঝন্টু দে জানান, মন্দিরটিতে এখনো পর্যন্ত কোন সরকারী অনুদান পাননি। যার কারনে মন্দিরটি করতে তারা খুব অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, সরকারী অনুদান পেলে বা কোন সহ্নদয়বান মানুষ সহযোগীতা করলে মন্দিরটির কাজ শেষ করতে কোন সমস্যা হতোনা। তিনি এবিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণের সাথে সাথে যদি কোন সহ্নদয়বান ব্যক্তি সাহায্য পাঠাতে চান তাহলে বিকাশ পার্সোনাল ০১৭১০-৩১৭৯৫২ নম্বরে পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ দোকানঘর নির্মাণের হিড়িক
পরবর্তী পোস্ট
সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার নজরুল ইসলামকে বরণ

রিলেটেড পোস্ট

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...

জুলাই ১৭, ২০২৬

দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে...

জুলাই ৬, ২০২৬

দেবহাটার পারুলিয়ায় মৎস্য ঘেরে ডাকাতিতে বাঁধা দেওয়ায় কুপিয়ে...

জুলাই ৫, ২০২৬

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে...

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরা সদর ও দেবহাটার অবকাঠামো ও শিক্ষা উন্নয়নে...

জুলাই ৩, ২০২৬

পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...

জুলাই ৩, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting