দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৫
সাতক্ষীরা পৌরসভায় বিএনপির টিকিট কার হাতে?
পদ্মা ব্যারেজ -পানির অধিকার আদায় ও নদী প্রবাহ...
সাতক্ষীরায় মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ
তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ
ভারতীয় জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ সুন্দরবন, আতঙ্কে জেলে-বাওয়ালিরা
পানিতে ভাসছিল দুই শিশুর মরদেহ
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ​
পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দু’জন গ্রেফতার
পরিবেশ রক্ষায় শ্যামনগরের সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ...
আশাশুনিতে বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ৪, ২০২৬
আগস্ট ৪, ২০২৬ ০ কমেন্ট 140 ভিউস

বিশেষ প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে জামায়াতের এক কর্মীকে আটকের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। আটক শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। এর আগে সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে মামলা দায়েরের পর আদালতে পাঠায়।

স্থানীয়রা জানায়, টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক গৃহবধূর সঙ্গে স্থানীয় জামায়ত কর্মী শরিফুল ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল বলে এলাকায় দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সোমবার রাতে তিনি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করলে বিষয়টি টের পেয়ে বেরসিক জনতা বাড়িটি ঘিরে ফেলেন। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তারা। এরপর দুজনকে আটকে রেখে পুলিশ খবর দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান বলেন, শরিফুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতেন। সোমবার রাতে এলাকাবাসী দুজনকে আটকে রেখে পুলিশে দিয়েছিল বলে শুনেছি।

দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম বলেন, শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। ঘটনার বিষয়ে তিনি প্রথমে অবগত ছিলেন না। পরে লোকমুখে বিষয়টি জানতে পারেন। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে হানা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভায় বিএনপির টিকিট কার হাতে?

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

সেপ্টেম্বর ১৮, ২০২৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজা, মেলার অপেক্ষায় সাতক্ষীরা

সেপ্টেম্বর ১৮, ২০২৬

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে বীথিকা বিনতে হোসাইনের নির্দেশনায় সপ্তাহব্যাপী...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে ছাত্রদলের মশারি ও কয়েল...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting