দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩০
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

দূরত্ব ছিল, এখন সম্পর্ক স্বাভাবিক : পূজা চেরি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০ কমেন্ট 368 ভিউস

বিনোদন ডেস্ক:

নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরী। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নায়িকা হিসেবেই বড় পর্দায় পথচলা শুরু তার। খুব অল্প সময়ের মধ্যে নিজের সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে জয় করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পূজা। যেখানে নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু কোনো ভুলের কারণে ক্ষমা চেয়েছেন, সেটি উল্লেখ করেননি নায়িকা। তবে জাজ আবার পূজার পোস্টটি শেয়ার দিয়ে ক্ষমা করে দেন।

পূজার সেই স্ট্যাটাস তোলপাড় ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ও শোবিজ অঙ্গনে। সেই স্ট্যাটাস দেওয়ার দুদিন পার হতেই জাজের সঙ্গে পূজার শীতল সম্পর্কের অবসান ঘটল।

এই অভিনেত্রী জানালেন, ‘স্ট্যাটাস দেওয়ার পরপর ওই প্রযোজককে তিনি ফোন করেছিলেন। এরপর থেকেই প্রযোজক ও নায়িকার মধ্যে সম্পর্কের বরফ গলেছে।’

জাজের কর্ণধার আবদুল আজিজের সম্পর্ক এখন স্বাভাবিক হয়েছে জানালে পূজা নিজেই। গণমাধ্যমকে তিনি বললেন, ‘যেকোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ। ভুল হতেই পারি। সেটা তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন সম্পর্ক স্বাভাবিক।’ এই তারা বলতে আবদুল আজিজ ও তার স্ত্রীর কথা বলেছেন পূজা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলায় স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে স্ট্যাটাস দেন আবদুল আজিজ। লেখেন, ‘আমার প্রিয়তমা ও ‘প্রিয়তমা, তোমাকে বলছি’-এর সঙ্গে। বইমেলা।’

ওই স্ট্যাটাসে লাভ রিঅ্যাক্ট দেন পূজা। মন্তব্যের ঘরেও ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দেন। এর আগে গত দেড় বছরে এমনটা দেখা যায়নি। আজিজের কোনো পোস্টেই রিঅ্যাক্ট দিতে বা কমেন্ট করতে দেখা যায়নি পূজাকে।

আজিজও নায়িকা পূজার পোস্ট, এক্টিভিটিগুলোয় নীরব ভূমিকায় থেকেছেন। এদিকে সম্পর্কে জোড়া লাগায় ফের জাজের হয়ে দেখা যেতে পারে পূজা চেরীকে – এমনটাই ধারণা সিনেপ্রেমীদের।

প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় পূজার। এরপর জাজের হয়ে ‘দহন, ‘প্রেম আমার টু, ‘নূর জাহান’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর কোনো এক দ্বন্দ্বের কারণে দীর্ঘ সময় জাজের ছবিতে দেখা যায়নি পূজাকে। এবার এক স্ট্যাটাসেই সেই সম্পর্কে জোড়া লাগালেন পূজা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইসলামের জন্য অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী
পরবর্তী পোস্ট
নাচতে গিয়ে উড়ে গেল অভিনেত্রীর পোশাক, অতঃপর…

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting