দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

দুশ্চিন্তা আর কোয়ারেন্টিন পেরিয়ে অপূর্ব-আরিয়ান জুটি…

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০২০
জুলাই ২৩, ২০২০ ০ কমেন্ট 490 ভিউস

বিনোদন ডেস্ক:  ৭ জুলাই মিজানুর রহমান আরিয়ানের ‘প্রাণ প্রিয়’ নাটকের মাধ্যমে টানা চার মাস পর শুটিংয়ে ফিরেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে একদিনের মাথায় তাকেসহ পুরো ইউনিটকে ফিরতে হলো হোম কোয়ারেন্টিনে। কারণ, ৮ জুলাই ইউনিটের দুজন সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে!

প্রচণ্ড দুশ্চিন্তা নিয়ে ফের ঘরবন্দি জীবন! এরমধ্যে দুই দফা করোনা টেস্ট দিয়ে ফলাফল নেগেটিভ নিয়ে ফের শুটিংয়ে ফিরলেন এই অপূর্ব। নির্মাতার পরিস্থিতিও একই। দুজনে মিলে ফের শুরু করলেন ঈদ মিশন। এবার ঈদের আরেকটি প্রজেক্ট। নাম ‘জানবে না কোনদিন’। এতে অপূর্বর নায়িকা তাসনিয়া ফারিন।

আরিয়ান জানান, ২০ জুলাই শুটিংয়ে ফিরে প্রথমে শেষ করেছেন অপূর্ব-মেহজাবীনের ‘প্রাণ প্রিয়’ নাটকের বাকি থাকা দুটি দৃশ্যের কাজ। ২১ জুলাই থেকে ২৩ জুলাই শেষ করলেন ‘জানবে না কোনদিন’ এর কাজ। তারও আগে ইউনিটের ২৬ সদস্যের করোনা টেস্ট করা হয়েছে। পাওয়া গেছে নেগেটিভ ফলাফল।

দুটি নাটকই প্রযোজনা করেছে সিএমভি। যা উন্মুক্ত হবে ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

‘জানবে না কোনদিন’ নাটকটি প্রসঙ্গে এর চিত্রনাট্যকার ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমি কখনোই প্রচারের আগে নাটকের গল্পটা বলতে চাই না। পারলে শিল্পীদের নামও এড়িয়ে যাই। কারণ এগুলো আগাম বললে, দর্শকদের আগ্রহ হারানোর সম্ভাবনা তৈরি হয়। তো এই ঈদের জন্য এটি আমার দ্বিতীয় প্রজেক্ট। কাজটি ঠিকঠাক শেষ করতে পেরেছি। এটাই বড় কথা।’

এদিকে অপূর্ব নাটকটির গল্প প্রসঙ্গে জানান, গল্পটা এই করোনাকালকে ঘিরে। দুজন করোনাক্রান্ত স্বামী-স্ত্রীর প্রেম ও ক্রাইসিসের গল্প এটি।

অপূর্ব বলেন, ‘আসলে বাস্তবতা মেনে নিয়েই সবাইকে এখন চলতে হবে। এটাই নিউ নরমাল। তবে এবার আরও সতর্ক হয়ে কাজ করছি। চেষ্টা করবো এরমধ্যে যাদের কথা দিয়েছি তাদের কাজগুলো শেষ করার। এমনিতেই তো প্রায় সাড়ে চার মাস কাজের বাইরে ছিলাম।’

নির্মাতা আরিয়ান জানান, এই ঈদে তিনি আরও একটি প্রজেক্ট করছেন অপূর্বকে নিয়ে। ‘ছায়াছবি’ নামের এই নাটকটিতে অপূর্বর বিপরীতে থাকছেন মেহজাবীন চৌধুরী।

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে ১০টি বিশেষ নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছেন। যার বেশিরভাগই তারকা সমৃদ্ধ।

তার ভাষ্যে, ‘প্রতিটি কাজের আগেই আমরা পুরো ইউনিটের করোনাভাইরাস টেস্ট করাচ্ছি নিজেদের উদ্যোগে। ফলাফল নেগেটিভ নিশ্চিত হয়েই শুটিংয়ে যাচ্ছি। চেষ্টা করছি, এই মহামারির ঈদেও দর্শকদের সামনে কিছু ভালো গল্প তুলে ধরার। যেগুলো দেখে মানুষ স্বস্তি পাবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রভাসের সঙ্গে সিনেমায় কত পারিশ্রমিক নিলেন দীপিকা
পরবর্তী পোস্ট
সংবাদ প্রেরণ সংক্রান্ত বিশেষ ঘোষণা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting