দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৯
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

দুর্নীতি সকল অনিষ্টের মূল -আশাশুনিতে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৪, ২০২০
জানুয়ারি ২৪, ২০২০ ০ কমেন্ট 433 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্কুল জীবনের বন্ধুদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তিনি মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, দুর্নীতি সকল অনিষ্টের মূল। সমাজ থেকে দুর্নীতি কমিয়ে আনতে না পারলে আমরা শান্তিতে থাকতে পারবো না। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবো না। এজন্য দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। শিশু বেলা থেকে নীতি নৈতিকতার সাথে ছেলেমেয়েদের অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। নৈতিকতা শিক্ষার জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসায় সততা সংঘ গড়ে তুলতে দুদক কাজ করে যাচ্ছে। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ স্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। মতবিনিময়ের আগে তিনি আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ পরিদর্শন, ডাক বাংলো স্থাপনের ব্যাপারে অগ্রগতি, সড়ক উন্নয়ন, অডিটরিয়াম নির্মান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবন নির্মানসহ বিভিন্ন সমস্যার কথা শোনেন ও কাজ বাস্তবায়নে পদক্ষেপ নেবেন বলে আশ^াস প্রদান করেন। সবশেষে তিনি আশাশুনিতে বিনোদনের জন্য নব নির্মীত রিভারভিউ কেওড়া পার্ক ও শেখ রাসেল শিশু কর্ণার পরিদর্শন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শাহনেওয়াজ ডালিম, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, মৌলভী আব্দুল লতিফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগম, দুদক চেয়ারম্যানের স্কুল জীবনের শিক্ষক একেএম এমদাদুল হক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল-ফারুক, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সহ-সভাপতি আলী নেওয়াজ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী সামছুল আলম, প্রধান শিক্ষক আঃ রহিম, আশাশুনি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে তিনি স্কুল জীবনের শিক্ষক একেএম ইমদাদুল হকের সাথে বিশেষ কুশল বিনিময় করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি ঘুরে গেলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইউসুফ হারুন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম জন্ম মহোৎসব পালন

রিলেটেড পোস্ট

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting