দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসকৃষি সংবাদতালা

তালা সদর ইউপি চেয়ারম্যানের অপকর্মের প্রতিবাদে তিন মেম্বরের সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৭, ২০২০
এপ্রিল ২৭, ২০২০ ০ কমেন্ট 598 ভিউস

আকরামুল ইসলাম:   বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্থদের চাল বিতরণ না করা, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে টাকা উত্তোলন, করোনা দূর্যোগে ত্রাণ বিতরণে অনিয়ম, ইউপি সদস্যদের বেতন-ভাতা না দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান সরদার জাকির হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তিনজন ইউপি সদস্য। সোমবার বিকেলে পাটকেলঘাটা রিপোর্টাস ক্লাবে এ লিখিত সংবাদ সম্মেলন করেন তারা।

লিখিত বক্তব্যে ইউপি সদস্যরা বলেন, আমরা ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যবদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন আমাদের বেতন ভাতা প্রদান করেনি। বেতন ভাতা না দিয়ে এখন বলছেন, বেতন ভাতার টাকায় যুবলীগ নেতাকর্মীদের মাঝে করোনায় ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। অথচ এ ব্যাপারে আমাদের কিছুই জানানো হয়নি। পাঁচ মাস আগে বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্থদের জন্য সরকার তিন মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। আমাদের বলা হয় দেড় মেট্রিক টন। বর্তমানে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর শুনছি, চাল বরাদ্দ ছিল তিন মেট্রিক টন।

তারা অভিযোগ করে জানান, আমাদের কাছ থেকে নামের তালিকা নিয়েছিল চেয়ারম্যান। কিন্তু বুলবুল ঝড়ের সেই চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদের মধ্যে আনসার ভিডিপি কার্যালয় রুমে রাখা হয়। গত ১৪ এপ্রিল বুলবুল ঝড়ের সেই চাল ১০০ যুবলীগ নেতাকর্মীদের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে বলে চেয়ারম্যান সরদার জাকির ফেসবুকে প্রচার দেয়। সে হিসেবেও বাকি ২০০০ কেজি চালের কোন হিসাব নেই। বুলবুল ঝড়ের এই তিন মেট্রিকটন চাল গত ২০১৯ সালের ৩১ নভেম্বর চেয়ারম্যান জাকিরের পক্ষে প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গুদাম থেকে উত্তোলন করে।

লিখিত বক্তব্যে ইউপি সদস্যরা আরও জানায়, করোনা দূর্যোগের সময় এলাকার অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ না করে ব্যক্তি বিশেষ বা নিজের পকেট বন্দি লোকদের মাঝে বিতরণ করছেন চেয়ারম্যান সরদার জাকির। ওয়ার্ডের মধ্যে কাদের সহযোগিতা দিচ্ছেন চেয়ারম্যান, সেটিও মেম্বর হিসেবে আমরা জানতে পারছি না। জনপ্রতিনিধি হয়েও জনগণের কাছে আমাদের কোন দায়বদ্ধতার জায়গা তৈরী হচ্ছে না। চেয়ারম্যান সরদার জাকির প্রভাব বিস্তার করে যা ইচ্ছে তাই করছেন। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ফ্রি ঘরে ২০-৩০ হাজার টাকা করে উত্তোলন করেছেন। এসবের কোন প্রতিকার আমরা পাচ্ছি না।সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে এসব ঘটনার সুবিচার প্রার্থনা করেন ইউপি সদস্যরা।

সংবাদ সম্মেলনে তালা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওকেল খাঁ, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন সরদার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ার গয়ড়া বাজারে সমন্বিত উদ্যাগে খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
কেঁড়াগাছিতে গরুর খামার পরিদর্শন করলেন প্রাণিসম্পদ কর্মকর্তা

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ

জুলাই ২৭, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting