দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৩৮
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় মোটরসাইকেল ছিনতাই চক্রের হোতা গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩, ২০২১
ডিসেম্বর ৩, ২০২১ ০ কমেন্ট 380 ভিউস

নজরুল ইসলাম/শেখ ইমরান,তালা থেকে: তালায় মোটরসাইকেল ছিনতাই চক্রের হোতা একাধিক মামলার আসামী এসএম কামরুজ্জামান ওরফে বঙ্গাল (৫০) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে আশাশুনির বুধহাটা এলাকার কুল্যার মোড় হতে তাকে আটক করা হয়। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। তার স্বীকারোক্তি মোতাবেক যশোরের ঝিকরগাছা এলাকার মাটিকুমড়া থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সে সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকার মৃত নওয়াব আলীর ছেলে। তবে বর্তমানে আশাশুনির বুধহাটা এলাকায় বসবাস করে।

প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়, তালা উপজেলার বালিয়াদহ গ্রামের মৃত আকবর আলী ফকিরের ছেলে মোঃ রুহুল আমিন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত ৩ নভেম্বর প্রতিদিনের ন্যায় রুহুল আমিন তার মোটরসাইকেল নিয়ে ভাড়া খাটার জন্য বের হন। তালা ব্রিজ মোড়ে অবস্থানকালে একজন অজ্ঞাতনামা ব্যক্তির সাথে তার পরিচয় হয়। পরে থানায় কাজের কথা বলে আসামী  নিজে মোটরসাইকেল চালিয়ে পিছনে রুহুল আমীনকে নিয়ে তালা থানায় আসেন। রুহুল আমীনকে তালা থানার সামনে দাঁড় করিয়ে উক্ত ব্যক্তি থানায় প্রবেশ করেন এবং কিছুক্ষণ পরেই তিনি বের হন। এরপর তিনি আবারও প্রস্তাব দেন তিনি তাকে নিয়ে বেশ কিছু জায়গায় যাবেন। ঐদিন সকাল ১০ টার সময় থানা থেকে রওনা হন। সাড়ে ১০ টার দিকে তালা ব্রীজ মোড় পাকা রাস্তার উপর পৌছালে উক্ত ব্যক্তির পরিকল্পনা অনুযায়ি তাকে মোটরসাইকেল থেকে নামিয়া দোকান থেকে তেল নেওয়ার কথা বলে রুহুল আমীনকে ১ হাজার নোট ভাঙানোর কথা বলে অন্য দোকানে পাঠান।

এ সময় সে মোটরসাইকেল নিয়ে চম্পট দেয় ঐ প্রতারক। এরপর রুহুল আমীন তালা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি পাওয়ার পর উক্ত ব্যক্তি থানায় আসার সূত্র ধরে থানার সিসি ক্যামেরা থেকে উক্ত ব্যক্তির স্পষ্ট ছবি সংগ্রহ করে তার পরিচয় উদ্ঘাটন করে গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চালানো হয়। ঘটনার ১ মাস পর উক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় পুলিশ।এক পর্যায়ে বৃহস্পতিবার গভীর রাতে তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই আবু কাউসার ও চন্দন কুমার মন্ডলের একটি চৌকস টিম যশোর, কেশবপুর, সাতক্ষীরা, আশাশুনি ও শ্যামনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত আসামী এস,এম কামরুজ্জামানকে আশাশুনির কুল্যার মোড় এলাকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ি যশোর ঝিকরগাছা এলাকার মাটিকুমড়া থেকে রুহুল আমীনের খোয়া যাওয়া মোটরসাইকেলসহ ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিজ্ঞ আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে আসামীর কাছ থেকে আরো তথ্য জানা যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খাসখামার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফ্রি রক্তের গ্রæপ পরীক্ষা ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী পোস্ট
কেঁড়াগাছির নবনির্বাচিত চেয়ারম্যান হাবিলকে ফুলেল শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting