দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:০৩
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় বাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৪, ২০২১
জুলাই ২৪, ২০২১ ০ কমেন্ট 345 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে প্রতিপক্ষ কর্তৃক এক ব্যক্তির বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা তালার মাগুরা গ্রামের মৃত শেখ আব্দুল গফফারের ছেলে শেখ আমানুর রহমান এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ডি.এস ১৭৬৩ ও ১৭৬৫ খতিয়ানের ১৩৭৩ দাগে ডাঙ্গা ও বাস্ত সহ ২ একর ৮০ শতক এবং ১৩৭২ দাগে (ডাঙ্গা) ১ একর সম্পত্তি ১৯৫২ সালের ১২ জুন ১৫৭ নং বয়নামা মূলে প্রাপ্ত হয়ে ১৯৫৫ সালের ৭ জুন ১১৭৬ নং কুবুলতি মুলে বন্দোবস্ত লয়েন শেখ সেকেন্দার আলী। শেখ সেকেন্দার আলী উক্ত সম্পত্তি বাংলা ১৪১৬ সনের ১ বৈশাখ মাহফুজা বেগম গংকে বাচনিক দান করেন এবং দখলদারিত্ব বুঝিয়ে দেন। তবে ভবিষ্যতে জটিলতা এড়ানোর জন্য মাহফুজা বেগম বাদী হয়ে শেখ সেকেন্দার আলীর বিরুদ্ধে দেওয়ানী ১৪৮/১৩ মোকদ্দমা দায়ের করেন। উক্ত মোকদ্দমায় গত ২০১৪ সালের ৫ মার্চ রায় ও ১২ মার্চ ডিক্রী মূলে মাহফুজা বেগম প্রাপ্ত হন। সেখান থেকে উক্ত সমুদয় সম্পত্তি মাহফুজা বেগম গং অদ্যাবধি ভোগ দখলে থেকে ফসল উৎপাদন করছেন এবং বসবাসরত আছেন। কিন্ত গত ১৪ জুলাই রাত ২টার দিকে মাগুরডাঙ্গা গ্রামের শেখ মহাসিন আলীর ছেলে আব্দুল্লাহ আল মাসুম, মৃত বাবর আলী মোড়লের ছেলে মোঃ সিরাজুল ইসলাম, মৃত শহর আলীর ছেলে সাইয়েদুর রহমান, চাঁদকাটি গ্রামের মৃত মফিজুল মোড়লের ছেলে রুবেল মোড়ল ও আল আমিন মোড়ল, মাগুরা গ্রামের মৃত আলী বক্স শেখের ছেলে শেখ শহিদুল ইসলাম, মৃত জালালউদ্দীন ফকিরের ছেলে এফ এম রাশেদুজ্জামান (রিপন) এবং মাগুরাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলী খাঁ’র ছেলে আজিবার রহমান খাঁসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন রিভলবার সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী স্টাইলে বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও মালপত্র লুটপাট করে। শেখ আমানুর রহমান বলেন, হামলাকারিরা বাড়িতে থাকা নগদ টাকা ও দেড় লাখ টাকা মূল্যের গহনা লুট করে নিয়ে যায়। পরে আমাকে এবং ছেলেকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় আমাদের ডাক চিৎকারে আমার মা, স্ত্রী ও বৌমা ছুটে আসলে রুবেল ও আল আমিন তাদেরকেও মারধর করতে থাকে এবং বুকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে ছেলেকে ঘরের মধ্যে আটকে রেখে এবং আমাকে একটি পতিত ঘরে হাত পা বেঁধে আটকে রাখে। তিনি অভিযোগ করে বলেন, সাথে সাথে এ ঘটনা তালা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে আসলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। এসময় হামলাকারীরা বাড়ি ঘর দখল করে এবং টিনের বেড়া দিয়ে বাকী জায়গাগুলো ঘিরে দখলে নেয়। এঘটনায় আইনী পদক্ষেপ নেয়ার চেষ্টা করলে পরিবারের সকলকে জীবন নাশের হুমকি দিয়ে যায় তারা। এসময় তারা আমার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়। ফলে বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠা ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় তারা মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটাতে পারে।

তিনি এঘটনায় আইনী সহায়তা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার আশু সুদৃষ্টি কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৩০দিনে ১০ হাজার পরিবার পেল রেড ক্রিসেন্টের খাবার
পরবর্তী পোস্ট
আশাশুনির গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করলেন ডিসি হুমায়ুন কবির

রিলেটেড পোস্ট

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

সেপ্টেম্বর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting