দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৫৭
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় স্বেচ্ছাসেবকদলের নেতা’র বিরুদ্ধে চাঁদা দাবিসহ সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ 

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ৩১, ২০২৫
আগস্ট ৩১, ২০২৫ ০ কমেন্ট 423 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার তালা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বহুল আলোচিত রফিকুল ইসলামের বিরুদ্ধে শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির নামে একটি সেমাই কারখানায় তালা ঝুলিয়ে দিয়ে ৪৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হলেও তার বিরুদ্ধে এখনো পযন্ত কোন ব্যবস্থা গ্রহন করেনি জেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এ ঘটনার পরপরি রফিকুল ইসলাম আবারও এক হিন্দু পরিবারসহ দুই ব্যক্তির সন্ত্রাসী স্টাইলে প্রায় ১৫ বিঘা জমি দখল করে নিয়েছে। এঘটনায় চাঁদাবাজ রফিকুল ইসলামের থেকে পরিত্রান চেয়ে শনিবার (৩০ আগস্ট) জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তরুন কান্তি চক্রবর্তী ও সায়রা খাতুন নামের দুই ভুক্তভোগী। এর আগে ২২ আগস্ট তালার শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানিতে তালা দিয়ে চাঁদা দাবির বিষয়ে অভিযোগ দেন কারখানা মালিক।
অভিযুক্ত রফিকুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা সদরের আটারই গ্রামের মৃত. আক্কাজ আলী মোড়লের ছেলে এবং একই সঙ্গে তিনি স্বেচ্ছাসেবক দলের তালা উপজেলার আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।
খোজ খবর নিয়ে জানা যায়, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বেপরোয়া হয়ে উঠেন সাতক্ষীরা জেলার তালা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম। বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামী লীগের নেতা-কমী, বিভিন্ন ব্যক্তির নিকট চাঁদা ও সংখ্যালঘু পরিবারের জমি দখল নিয়ে আলোচনায় আসেন সেচ্ছা সেবক দলের নেতা রফিকুল ইসলাম ওরফে দাদু ভাই।
এদিকে সম্প্রতি তালা সদরের আটারই গ্রামের শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানিটি দখলে নিয়ে চাঁদা দাবির পাশাপাশি তার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ চেষ্টাসহ কয়েকটি জমি দখলের অভিযোগ উঠেছে।
গত সপ্তাহে উপজেলার হরিশচন্দ্রকাটি গ্রামের মৃত গৌরপদ চক্রবর্তীর ছেলে তরুন কান্তি চক্রবর্তী ও মৃত শাহবুদ্দিন চৌধুরীর স্ত্রী সায়রা খাতুনের কয়েকটি জমি দখল করেছেন সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী। এ বিষয়ে তারা কয়েকবার তালা থানা পুলিশের নিকট অভিযোগ করেও কোন সুফল পাননি।
ভূক্তভোগী হরিশচন্দ্রকাঠি গ্রামের তরুন কান্তি চক্রবর্তী জানান, আমি হিন্দু হলেও বিএনপির সূচনা লগ্ন থেকেই আমি বিএনপির রাজনীতি দলের সঙ্গে জড়িত। আমার জীবদ্দশায় পাঁচ বার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংস্পর্শে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমি বিএনপি’র কর্মী হওয়ার শর্তেও কোন কারন ছাড়াই জোর পূবক আমার জমি দখল করে নিয়েছে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী। বাঁধা দিতে গেলে মালুরবাচ্চা বলে গালি দিয়ে দেশ ছেড়ে ভারতে যাওয়াসহ জীবননাশের হুমকি দেয় রফিকুল। সে প্রভাবশালী হওয়ায় এ ঘটনায় তালা থানা পুলিশের কাছে কয়েকবার অভিযোগ দিলেও কোন ফল হয়নি। পরবর্তীতে বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে জানানো হলেও সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডঃ কামরুজ্জামান ভূট্্র ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের নিকট অভিযোগ দিয়েছি। অপরদিকে, শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ব্যবস্থাপন পরিচালক জহর হাসান জানান, ২০২২ সালে মৃত আব্দুর রহমানের ছেলে ইমরান হোসেন রিপনের কাছ থেকে তার ৩৩ শতক জমির মধ্যে ২০ শতক জমি ক্রয় করা হয় কোম্পানির নামে। বাকি ১৩ শতক জমি বিক্রির শতে ১৮ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করার পাশাপাশি ১০ বছরের একটি ডিড করে বন্দবস্ত নিয়ে সেমাই ফ্যাক্টরির করা হয়। ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারী স্থানীয় একাধিক জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও পার্শ্ববর্তী কয়েক গ্রামের জনসাধারণের অংশগ্রহনে উদ্বোধনের মাধ্যমে কোম্পানিটি তার কাযক্রম শুরু করে। দীঘ ৪ বছর কোন ঝামেলা ছাড়াই সেমাই ফ্যাক্টরিটি চলে আসছিল। রফিকুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফ্্যাক্টরির মালিকের নিকট ৪৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের হত্যার হুমকি দিয়ে গত ১৩ জুলাই সকালে কারখানায় প্রবেশ করে তালা ঝুলিয়ে দিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন। ওই সময় তিনি সেমাই কারখানায় ভাঙচুরও করেন। ঘটনার সকল ভিডিও ফুটেজ ও কল রেকর্ড সংগ্রহে রয়েছে।
কোম্পানির নৈশ্য প্রহরী হযরত আলী জানান, রফিকুল ইসলাম সম্প্রতি কারখানার কাজে বাঁধা দেন। এখানে তার জমি আছে বলে আমাদেরসহ ৫০ টি হত্যা করা হবে হুমকি দেন হুমকি দেন।
তালা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম জানান, হিন্দু পরিবারের যে জমি দখলের কথা উঠেছে সেটি মিথ্যা ও বানোয়াট। তবে তার বিরুদ্ধে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবের নিকট যে লিখিত অভিযোগ হয়েছে সেটি তিনি এখনও জানেন না বলে জানান। অপরদিকে তালার শপিং ভ্যালী সেমাই কারখানায় তালা ঝুলিয়ে দিয়ে কোম্পানির ম্যানেজার ও নৈশ্য প্রহরীসহ ৫০টি হত্যার হুমকি বিষয়ে বলেন দখল নয় সেখানে আমার সম্পত্তি রয়েছে। তাই আমি বলেছি ৫০টি হত্যা হলেও ওই জমি দখলে নেব।সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ও তদন্ত কমিটির সদস্য মহাসীন আলম জানান. সেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। আশাকরি যারা নিযাতিত তারা ন্যয় বিচার পাবেন। এবং অভিযোগকারির বিরুদ্ধে ঘটনা প্রমাণিত হলে আজ রোববার ৩১ আগস্ট সন্ধ্যায় সাংগঠািনক ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিষ্ণুপুরে বিএনপির কাউন্সিলে দুয়ারে দুয়ারে প্রার্থীরা:দুপক্ষের  হাড্ডাহাড্ডি লড়াই 
পরবর্তী পোস্ট
দেবহাটায় ভিডিসি’র বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন

মে ১৩, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ

মে ১৩, ২০২৬

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...

মে ১২, ২০২৬

শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...

মে ১২, ২০২৬

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...

মে ১২, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...

মে ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting