দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩৪
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৪, ২০২৫
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ০ কমেন্ট 292 ভিউস

নব কুমার দে তালা থেকেঃসাতক্ষীরার তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রী কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৩ই সেপ্টেম্বর বেলা ১১ টায়। এ আলোচনা সভা তালা উপজেলার ১১টি কলেজ শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন আহসান হাবীব বাদশা। পবিত্র গীতা পাঠ করেন স্বপ্না রানী পাল। এই আলোচনা সভায় সভাপত্তিত্ব করেন কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফর আরা জামান। সঞ্চলনায় ছিলেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলার সভাপতি অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি ও শিক্ষানুরাগী রেহানা খানম। বিশিষ্ট শিক্ষা অনুরাগী মৃণাল কান্তি রায়। কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা। এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম এর আহ্বানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও তালা উপজেলার কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন একদিনে তালা কলারোয়ায় ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করি। আমাকে আপনারা যদি সংসদে পাঠাতে পারেন তাহলে আমি আগামীতে সকল শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ করার জন্য চেষ্টা করব এবং পাটকেলঘাটা থানাকে উপজেলা করব, এই বলে সকলের দোয়া চেয়ে তার বক্তব্য শেষ করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নুর মোহম্মাদ পাড়, শালিকা কলেজের সভাপতি মোঃ ওজিয়ার রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক শেখ কামরুল ইসলাম, তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, আমানুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রইচউদ্দীন, হারুন অর রশিদ কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ওজিয়ার রহমান, বেগম খালেদা জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবু বককার, হারুন অর রশিদ কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর, শুভাষিনী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, শালিকা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আরিফুল ইসলাম, জাতপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, প্রিন্সিপাল আক্তারুজ্জামান এস.এ.টি.সি কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, ইসলামকাটি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সনাতন কুমার দাশ প্রমূখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যৌতুক মামলায় দেশ সোলারের পরিচালক মোকলেছুর রহমান কাজল
পরবর্তী পোস্ট
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়তে ওরিয়েন্টেশন

রিলেটেড পোস্ট

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

অক্টোবর ৩, ২০২৬

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting