দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৩৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্তেজার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মে ২৪, ২০২৩
মে ২৪, ২০২৩ ০ কমেন্ট 450 ভিউস

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতের্জা আলমের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। তবে অভিযোগের সত্যতা খুঁজতে গিয়ে বেড়িয়ে এসেছে অন্তরালের খবর। একজন দক্ষ শিক্ষককে বলির পাঠা বানানোর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম ও বিদ্যালয়ের সভাপতি মনিরুল ইসলামের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সহকারী শিক্ষক মোর্তেজা আলমকে ছাত্রীকে দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। সহকারী শিক্ষক মোতের্জা আলমের পারিবারিক সুত্রে জানা গেছে, নিয়োগের সময় প্রধান শিক্ষক ও সভাপতি ১৫-১৬ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করেন। এরপরেও প্রধান শিক্ষক ও সভাপতি তার কাছে আরো টাকা দাবী করেন। পরবর্তীতে আর কোন টাকা না দেওয়ায় প্রতিনিয়ত নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তারা। এসব ষড়যন্ত্রের অংশ হিসেবে সহকারী শিক্ষক মোতের্জা আলমের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের মিথ্যা অভিযোগ এনে হয়রানী করা হয়েছে। ঘটনা সূত্রে জয়না যায়, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতের্জা আলম দীর্ঘ দিন ধরে প্রাইভেট পড়িয়ে আসছিল। সেই সূত্র ধরে মাগুরা এলাকার মো. আজিজুল ইসলামের মেয়ে অত্র স্কুলের দশম শ্রেণির ছাত্রী ঐ শিক্ষকের নিকট অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে ২১ মে প্রাইভেট পড়া শুরু করে কিন্তু ২২ মে দশম শ্রেণির ছাত্রী শিক্ষক মোর্তেজা আলমের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির নিকট। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, শিক্ষক মোর্তেজা আলম ষড়যন্ত্রের স্বীকার এবং দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকায় তার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্রের পায়তারা চালাচ্ছে। শিক্ষকরা আরো জানান, যে ছাত্রী অভিযোগ করেছেন ঐ ঘটনার একদিন আগেই সে পড়তে যায়। অভিযোগকারী শিক্ষার্থীর সাথে পড়তে যাওয়া একাধিক শিক্ষার্থী জানান, ঘটনার দিন প্রাইভেট পড়ে এক সঙ্গে আমরা ১২/১৩ জন শিক্ষার্থী বাড়িতে চলে যায়। কিন্তু পরে শুনি সে মোর্তেজা আলম স্যারের নামে অভিযোগ করেছেন। শিক্ষক মোর্তেজা আলম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানো হয়েছে। আমার সাথে অত্র বিদ্যালয়ের দু/ একজন ব্যক্তির সাথে বিরোধের কারনে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, প্রতিদিনের মতো শিক্ষার্থী প্রাইভেট পড়া শেষে এক সাথে চলে যায়, এর বেশি কিছু ঘটেনি। পরে শুনলাম ওই শিক্ষার্থী আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান। এব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সচেতন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী পোস্ট
দুর্ধর্ষ শিবির ক্যাডার মফিজুল ছদ্মনামে বেপরোয়া

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting