দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:১৪
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...
যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...
শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...
সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীরা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২২, ২০২৩
জুলাই ২২, ২০২৩ ০ কমেন্ট 530 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ’ শীর্ষক সংলাপের যে উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত হতে যাচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে তাদের চিন্তাধারা আমাকে উৎফুল্ল করেছে। বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও মানুষের চিন্তা-ভাবনা ও মানুষিকতার পরিবর্তন হয়নি। আমাদের মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে। দেশের উন্নয়নে আমরা বন্ধু ফাউন্ডেশন জননেত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগসহ যে উন্নয়ন চিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেছে সেটি গ্রামাঞ্চলের মানুষের মাঝে তুলে ধরতে হবে। তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে সকলে অবগত হবে এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বাড়বে। স্মার্ট বাংলাদেশ তৈরীতে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার জন্য ইকোনমিক জোন, পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন প্রকল্পের অনুমোদন দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। সাতক্ষীরা জেলাকে এ ক্যাটাগরির জেলায় রূপান্তরিত করতে পাটকেলঘাটাকে উপজেলা করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে আমাদের আগে মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে। বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে” এই প্রতিপাদকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এসএএম আব্দুল ওয়াহেদ’র সভাপতিত্বে সংলাপে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা কলারোয়া ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমরা বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সম্মানিত অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা সঞ্চালনা করেন আমরা বন্ধু ফাউন্ডেশনের সমন্বয়কারী এসএম নাহিদ হাসান। বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে সাতক্ষীরা সদরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সংলাপে অংশ নেয়। এসময় বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরা বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সায়মা ওয়াজেদ পুতুল এক অনন্য নাম
পরবর্তী পোস্ট
জনসেবার ক্ষেত্রে পাবলিক ন্যারেটিভ পরিবর্তন বিষয়ক ক্যাম্পেইন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting