দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩৮
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

টুইট যুদ্ধে নায়িকারা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২১, ২০২০
জুলাই ২১, ২০২০ ০ কমেন্ট 417 ভিউস

বিনোদন ডেস্ক: তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় বলিউড তারকারা। বিশেষ করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজেদের মত প্রকাশ করেন তারা। তবে এবার অভিনেত্রী কঙ্গনা রাণৌতের সঙ্গে টুইট যুদ্ধে তাপসী পান্নু ও স্বারা ভাস্কর।

সহকর্মীদের নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করে প্রায়ই আলোচনায় থাকেন কঙ্গনা রাণৌত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী ও স্বারা ভাস্করকে ‘বি-গ্রেড’ ও ‘অভাবী বহিরাগত’ অভিনেত্রী বলে উল্লেখ করেন।
এক টুইটে এর উত্তর দিয়েছেন তাপসী। তবে তিনি কোনো নাম উল্লেখ করেননি। এই অভিনেত্রী লেখেন, ‘কেউ একজন ইন্ডাস্ট্রিতে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। হ্যাঁ, বংশ পরিক্রমায় যারা এসেছেন এবং বহিরাগতদের মধ্যে পার্থক্য আছে। কিন্তু আমরা পরস্পরের সঙ্গে লড়াই করব না। বরং, নাম ধরে কাদা ছোড়াছুড়ি না করে কীভাবে একসঙ্গে টিকে থাকা যায় সেই বিষয়ে লড়াই করব।’
এদিকে তাপসীর এই টুইটটি শেয়ার করে করে চিত্রনাট্যকার কণিকা ঢিলন টুইটারে লিখেছেন, “ভুলে যাবেন না, সম্প্রতি একটি প্রতিবেদনে আমি বলেছি, ‘তার শেষ পাঁচ সিনেমা বক্স অফিসে ৩৫২ কোটি রুপি আয় করেছে’— এই পরিসংখ্যান বলে দেয়, গত বছর হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয় করা ও সফল অভিনেত্রী তাপসী।”
পরবর্তী সময়ে কণিকা ঢিলনের এই টুইটের জবাবে কঙ্গনার টিমের পক্ষ থেকে লেখা হয়, “মিশন মঙ্গল’ অথবা ‘বদলা’ পুরুষকেন্দ্রিক সিনেমা। কণিকা ঢিলন, তাপসী তার সারা জীবনে কোনো একক হিট সিনেমা উপহার দিতে পারেননি এবং বাকিরা সুশান্ত সিং রাজপুতের হত্যাকারীদের রক্ষা করার চেষ্টা করছে। সুশান্ত স্বজনপ্রীতি ও হয়রানির অভিযোগ করেছিলেন। আপনাদের লজ্জা হওয়া উচিত, কারণ আপনারা তার পাশে না দাঁড়িয়ে এখন হত্যাকারীদের পাশে দাঁড়াচ্ছেন।’
অভিনেত্রী স্বারা ভাস্করও টুইটারে কঙ্গনার বক্তব্যের জবাব দিয়েছেন, ‘এই বিষয়টি মেনে নিচ্ছি। আমি অভাবী। আমি চাই জনসম্মুখে পরস্পরের প্রতি সম্মান দেখানো হোক। বিচারবুদ্ধি সম্পন্ন যৌক্তিক তর্ক চাই। আইনের শাসন এবং সত্যতা চাই। আপনি কি চান?’
স্বারার এই টুইটের পর কঙ্গনার টিমের পক্ষ থেকে এক টুইট করা হয়। এতে লেখা হয়েছে, ‘কঙ্গনা তার সাক্ষাৎকারেই অনুমান করেছিলেন, লোভী, অভাবী শকুনের দল তাদের উদারতার ট্যাগ নিয়ে হাজির হবে। স্ট্রাগল করা বি গ্রেড ব্যর্থ অভিনেত্রী, যাদের লক্ষ্য সামর্থ্যের বাইরে, তারা সেই নারীকে আক্রমণ করবে যে মাফিদের বিরুদ্ধে কথা বলে।’
এদিকে তাপসীর টুইটের উত্তর দিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কঙ্গনার সাক্ষাৎকারের স্ক্রিনশট প্রকাশ করে তিনি লিখেছেন, ‘তাপসী পান্নু আপনাকে নিয়ে গর্বিত। আপনি যে মার্জিত, পরিণত ও সততার সাথে উত্তর দিয়েছেন আপনাকে সম্মান জানাই এবং আমি নিশ্চিত অন্যরাও তাই করবেন। আপনি আরো শক্তিশালী হয়ে উঠুন।’
এর আগে কঙ্গনা তার সাক্ষাৎকারে বলেন, “আমার শুধু এখানে হারতেই হবে, কারণ ভবিষ্যতে মুভি মাফিয়ারা তাপসী পান্নু ও স্বারা ভাস্করের মতো আরো ২০ জন বহিরাগত পেয়ে যাবেন। তারা বলবে, ‘শুধু কঙ্গনারই করন জোহরের সঙ্গে সমস্যা, আমরা তো করনকে পছন্দ করি।’ আপনারা যদি করন জোহরকে পছন্দই করেন তাহলে দুজনই বি গ্রেড অভিনেত্রী কেন? আপনারা তো আলিয়া ভাট ও অনন্যা পান্ডের চেয়ে দেখতে সুন্দর, দুজনই ভালো অভিনেত্রী, তবুও কেন কাজ পান না? আপনাদের উপস্থিতিই স্বজনপ্রীতির প্রমাণ দেয়। আপনারা কি বলতে চাইছেন এই ইন্ডাস্ট্রিতে খুশি আছেন?”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা মোকাবিলায় অব্যাহত সহযোগিতার আশ্বাস চীনের
পরবর্তী পোস্ট
শিল্পী সমিতি ভাঙবে এমন কেউ জন্মায়নি: ডিপজল

রিলেটেড পোস্ট

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting