ঝিকরগাছায় দেড় কেজি গাজাসহ মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর: মাদকমুক্ত বাংলাদেশে গড়ার প্রত্যয় নিয়ে যশোর পুলিশ সুপারের নিদর্শনায় মাদকমুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকের সার্বিক দিক নির্দেশনায় এস.আই (নিঃ) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় রবিবার সকাল সাড়ে দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ ইয়াছিন শেখ (২১), পিতা-মৃত আকমান শেখ, সাং-ভবেরবেড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর’কে ঝিকরগাছা থানাধীন যশোর টু বেনাপোল মহাসড়কে পুরন্দরপুর মোড়স্থ পাঁকা রাস্তার উপর থেকে আটক করেন। ধৃত আসামীর দেখানো মতে নিজ শয়ন কক্ষের খাটের নিচ হতে এক কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রেকর্ড করা হয়েছে যার নং-০৭।

spot_img

More from this stream

Recomended