দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৫
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবি: সংহতি জানালেন...
কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা...
আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার
তালায় জাতীয় পার্টি নেতার ইন্তেকাল: শোক প্রকাশ
শ্যামনগরে গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা...
প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

জেলা সমাজসেবা কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩১, ২০২৩
আগস্ট ৩১, ২০২৩ ০ কমেন্ট 320 ভিউস

সাতনদী ডেস্ক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরা’র আয়োজনে সরকারি শিশু পরিবার (বালক) সাতক্ষীরা প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহিদ, জাতীয় চারনেতা যাদেরকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়, মহান মুক্তিযুদ্ধে শহিদ, ভাষা শহিদ এবং বঙ্গবন্ধুর সন্তান শহিদ ক্যাপ্টেন শেখ কামাল, শহিদ লে. শেখ জামাল, শিশু সন্তান শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের সদস্যদেরকে ৭৫এর কালরাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“১৯৭৫ সালের ১৫ আগস্টে যে বর্বর হত্যাকান্ডটি ঘটেছে পৃথিবীর ইতিহাসে বিরল। সেদিন জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল সদস্যদের হত্যা করা হয়। মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহেনা দেশের বাহিরে থাকায় সেদিন প্রাণে বেঁচে যান। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনী ও মানবতা বিরোধী ও স্বাধীনতা বিরোধীদের বিচার করে কয়েকজন অপরাধীকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। এসব খুনীদের বিচার করে জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন কেউ বিচারের বাহিরে থাকতে পারেনা। যারা অন্যায় করে হত্যা করে তারা সকলে বিচারের আওতায় আসবে। তিনি এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম প্রমুখ। সমগ্র সঞ্চালনা করেন সরকারি শিশু পরিবার (বালক) উপতত্ত্বাবধায়ক আয়েশা খাতুন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতিসহ নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
কলারোয়ায় পরকীয়ার অভিযোগে জনতার হাতে শিক্ষক আটক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...

অক্টোবর ১৪, ২০২৬

পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অক্টোবর ১৩, ২০২৬

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting