জেলা ওয়ার্কার্স পাটির শোক

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তালা উপজেলা খেশরা ইউনিয়ন কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড আব্দুল জব্বার মোড়ল (৪০) ২৫ জুলাই, ২০২০ শনিবার বিকাল ৪.৩০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দে পার্টির সাথে যুক্ত হন। পার্টির সকল কর্মসূচি নিষ্ঠার সাথে পালন করেন। কমরেড আঃ জব্বার মোড়লের অকাল প্রয়াণে পার্টি একজন সাহসী নেতাকে হারাল। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে মারা গেছেন। ফুলেল শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন জেলা ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হকসহ নেতৃবৃন্দ। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক কমরেড এড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, কমরেড অধ্যাপক সাবীর হোসেন, কমরেড প্রকৌশলী আবেদুর রহমান, কমরেড উপাধ্যক্ষ ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড নাসরীন খান লিপি, কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড অধ্যাপক রফিকুল ইসলাম, কমরেড মাস্টার আব্দুর রউফ, কমরেড অজিত কুমার রাজবংশী, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল কুমার সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিবপদ গাইন প্রমুখ।

spot_img

More from this stream

Recomended