দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জলাবদ্ধতা নিরসন ও সাতক্ষীরা পৌর এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০২৩
জুলাই ২৩, ২০২৩ ০ কমেন্ট 366 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: জলাবদ্ধতা নিরসন ও সাতক্ষীরা পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকে গবেষণা প্রতিষ্ঠান বারসিক, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং প্রকৃতি ও জীবন ক্লাব সম্মিলিতভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ও অংশ নেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এ্যড. আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এ্যড. আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সামাদ, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক হাবিবুল হাসান, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের পরিচালক রাইসুল ইসলাম, সুলতানপুরের বাসিন্দা হামিদা খাতুন, রাজার বাগানের বাসিন্দা তামান্না পারভীন প্রমুখ। বক্তারা বলেন, বর্ষা মৌসুম চললেও প্রত্যাশিত বৃষ্টিপাত হচ্ছে না। তারপরও যা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, তাতেই সাতক্ষীরা পৌর এলাকার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দুর্ভোগের সীমা থাকছে না। বক্তারা আরও বলেন, সাতক্ষীরা পৌরসভার ড্রেনগুলো দখল হয়ে যাচ্ছে। অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কারণে তা দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশিত হচ্ছে না। বৃষ্টি হলেই ড্রেনের ময়লা-আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় উপচে উঠছে। অনেক স্থানে পানি নিষ্কামনের মুখ না রেখেই ড্রেন নির্মাণ করা হয়েছে। ফলে সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। এতে পরিবেশ দূষিত হচ্ছে। বর্ষার পানি নিষ্কাশিত না হওয়ায় তাতে মশার জন্ম হচ্ছে। বাড়ছে ডেঙ্গুর বংশ বিস্তারের শংকা। আবার অনেক এলাকায় পানি নিষ্কাশনের কোনো ড্রেনই নেই। কিন্তু সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ নির্বিকার। প্রথম শ্রেণীর পৌরসবা হলেও ন্যূনতম নাগরিক সেবা পাচ্ছে না মানুষ। বক্তারা জলাবদ্ধতা নিরসন ও সাতক্ষীরা পৌর এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশির দশকের ছাত্রনেতা শেখ রিয়াজ উদ্দীনের স্মরণ সভা
পরবর্তী পোস্ট
বাগআঁচড়ায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছে আইসক্রিম, প্রশাসনের নজরদারির অভাব!

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting