দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৫৫
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

জলবায়ু সহনশীল জীবিকা নিশ্চিতকরণে সাতক্ষীরায় জেলা পর্যায়ের এডভোকেসি সভা  

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ১৫, ২০২৫
ডিসেম্বর ১৫, ২০২৫ ০ কমেন্ট 166 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: উপকূলীয় সাতক্ষীরা জেলার জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বয় ও সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

জার্মান সংস্থা বিএমজেড এবং ওয়েলথাঙ্গারহিলফে সম্পর্কে-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ (আনন্দো) বাস্তবায়িত “কমিউনিটি-লেড ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড সাসটেইনেবল লাইভলিহুড প্রোগ্রাম ইন কোস্টাল এরিয়াস অব সাতক্ষীরা ডিস্ট্রিক্ট”-এর আওতায় সাতক্ষীরার পাবলিক লাইব্রেরি কনফারেন্স রুমে জেলা পর্যায়ের এডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন কর্মী, স্থানীয় সংগঠন, প্রকল্পের উপকারভোগী এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ডেপুটি ডিরেক্টর (ডিডি) জনাব সঞ্জিত কুমার দাশ প্রধান অতিথি হিসেবে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা ডেপুটি ডিরেক্টর (ডিডি) নাজমুন্নাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন আনন্দ (আনন্দো)-এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ আমিরুল ইলসাম।

সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জীবিকা সংকট, প্রাকৃতিক দুর্যোগ এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়া জলবায়ু পরিবর্তনের প্রধান প্রভাব। এসব মোকাবিলার জন্য সরকারি-বেসরকারি কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি।

বক্তারা স্থানীয় সম্পদ ব্যবহার, বাজার সংযোগ, টেকসই কৃষি পদ্ধতি, নারীর ক্ষমতায়ন এবং বৈচিত্র্যময় জীবিকার সুযোগ বৃদ্ধির ওপর জোর দেন।

প্রধান অতিথি সঞ্জিত কুমার দাশ বলেন, “জলবায়ু ঝুঁকিপূর্ণ যুব ও সাধারণ মানুষকে দক্ষতা উন্নয়ন, বাজারমুখী প্রশিক্ষণ এবং জীবিকায়ন সহায়তা দেওয়া এখন সময়ের দাবি। এই প্রকল্পটি স্থানীয় যুব, নারী এবং কৃষক পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি নাজমুন্নাহার বলেন, “নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ এবং জলবায়ু-সহনশীল জীবিকায় সহায়তা প্রদানের ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে মোঃ আমিরুল ইলসাম প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতা কামনা করেন।

উপস্থিত অংশগ্রহণকারীরা জেলা প্রশাসন, স্থানীয় সরকার, কৃষি বিভাগ, যুব উন্নয়ন, বেসরকারি সংগঠন এবং গণমাধ্যমের মধ্যে আরও নিবিড় ও সমন্বিত কাজের আহ্বান জানান।

এর মাধ্যমে জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেন। এই ধরনের উদ্যোগ সাতক্ষীরার উপকূলীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা আগরদাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ
পরবর্তী পোস্ট
গ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুল আলম

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ

মে ১৩, ২০২৬

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...

মে ১২, ২০২৬

শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...

মে ১২, ২০২৬

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...

মে ১২, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...

মে ১২, ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু পেশাদার...

মে ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting