দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:১৯
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জমি বেচা-কেনায় চাঁদাবাজ সিন্ডিকেট গড়ে তুলেছে মনি

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৭, ২০২১
জুলাই ৭, ২০২১ ০ কমেন্ট 363 ভিউস

সংখ্যালঘু দু’ভাইয়ের ৪ লাখ টাকা হাতিয়ে নিল চাঁদাবাজ সিন্ডিকেট;
নেপথ্যের গডফাদার শাসক দলের নেতা;

নিজস্ব প্রতিবেদক: ৪০ লাখ টাকার জমি বিক্রি করে ১০ শতাংশ হারে ৪ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে সাতক্ষীরা শহরে ইটাগাছা এলাকার এক সংখ্যালঘু পরিবারের দুই সহোদরের কাছ থেকে। চাঁদাবাজ সিন্ডিকেটকে চাঁদা দিলেও মুখ খুলতে পারেনি ওই দুই সহোদর। শহরের দক্ষিণ অঞ্চলে জমি বেচা-কেনা হলে এই সিন্ডিকেটকে চাঁদা দেওয়া বাধ্যতামূলক। এই চাঁদাবাজ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার স্থানীয় শাসক দলের নেতা হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পায়না।
চলতি বছরের গত মার্চ মাসে শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা মৃত চিত্তরঞ্জনদের দুই ছেলে তুলসি কুমার দে ও হরিপদ দে পলাশপোল মৌজার রেকর্ডিয় সম্পত্তি বিক্রয়ের ঘোষণা করে। ইটাগাছা এলাকার মাজেদ গাজীর ছেলে জমি বেচা-কেনার দালাল মনিরুল ইসলাম মনির সাথে তাদের রেকর্ডিয় জমি ৫ লক্ষ টাকা কাঠা দরে তুলসী ও হরিপদ তাদের স্বত্বদখলীয় জমি বিক্রি করতে সম্মত হয়। চাঁদাবাজ সিন্ডিকেটের হোতা ও জমির দালাল মনির অন্যতম প্রধান সহযোগী হল ফজলু ও মিজান। গত ১১ই মার্চ দালাল মনির মধ্যস্থতায় জমির মালিক তুলসি কুমার দে ও হরিপদ দে ক্রেতা শহরে রাধানগর এলাকার বাসিন্দা ডা: রনজিত কুমার এর অনুকূলে ১২.৬০ শতক জমি রেজিস্ট্রি করে দেয়। একই দিনে এওয়াজ সূত্রে ইটাগাছা এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বাবলু গং আরো তিন শতক জমি ডা: রনজিত কুমার রায়ের অনুকূলে রেজিস্ট্রি কোবলা করে দেয়। সর্বমোট ১৫.৬০ শতক জমির মূল্য ৪৭ লক্ষ ১২হাজার টাকা। কিন্তু ক্রেতা ডা: রনজিত কুমার রায় চেকের মাধ্যমে তুলসি কুমার দে ও হরিপদো দে কে ৪০ লক্ষ টাকা প্রদান করেন। ঐদিন এওয়াজ সূত্রে তুলসি কুমার দে ও হরিপদ দে এওয়াজ সূত্রে নেওয়া জমি বাবদ শফিকুল ইসলাম বাবু গং কে ২.৩০ শতক জমি রেজিস্ট্রি করার জন্য দলিল লেখার কাজ সম্পন্ন করে। এই সুযোগে দালাল মনি তার নিজ নামে ৪.৬০ শতক জমির দলিল প্রস্তুত করে তুলসি কুমার দে ও হরিপদ দের কাছ থেকে কূটকৌশলে স্বাক্ষর করে নেয়। কিন্তু বিভিন্ন কারণে ওই জমি রেজিস্ট্রি কার্যক্রম সম্পন্ন হয়নি। অপরদিকে বিক্রয়লব্ধ জমির টাকা পাওয়ার পর তুলসি কুমার দে ও হরিপদ দের কাছ থেকে স্থানীয় সরকারদলীয় চাঁদাবাজ সিন্ডিকেট চার লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু প্রভাবশালী এই সিন্ডিকেটের বিরুদ্ধে জমির মালিক দুই ভাই মুখ খুলতে সাহস পায়না।
এরপর গত ২১ শে মার্চ ওই জমির মালিক দুই ভাই এওয়াজ সূত্রে নেওয়া শফিকুল ইসলাম বাবু গং অনুকূলে ২.৩০ শতক জমি রেজিস্ট্রি করতে যায়। এই সুযোগে ধূর্ত মনি প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে ৪.৯৫ শতকের আরেকটি দলিল সৃষ্টি করে তুলসি কুমার দে ও হরিপদ দের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নেয়। কিন্তু বিষয়টি ফাঁস হয়ে গেলে জমির মালিক দুই ভাই উল্লেখিত জমি রেজিস্ট্রি না করে বাড়িতে চলে আসে। এরপর দালাল মনির কাছে রক্ষিত জমির কাগজপত্র, জাতীয় পরিচয় পত্র ও জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্ট আন-রেজিস্ট্রি দলিল উদ্ধারের জন্য স্থানীয় কাউন্সিলরের শরণাপন্ন হয়। কিন্তু তারা প্রয়োজনীয় কাগজপত্র ফেরত না পেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি এন্ট্রি করে। জিডি করার পর সদর থানার এসআই মানিক কুমার সাহা আন-রেজিস্ট্রি দুটি দলিল জব্দ করে আদালতে প্রতিবেদন পেশ করেন। কিন্তু মনির কাছে আন-রেজিস্ট্রি একাধিক দলিল ও রেজিস্ট্রি কার্যে ব্যবহারের জন্য সাতক্ষীরা সোনালী ব্যাংকের কয়েকটি পে-অর্ডার সহ আনুষঙ্গিক কাগজপত্র আটকে রাখার অভিযোগে হরিপদ দে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের পর নিজেকে রক্ষা করার জন্য শাসকদলের একাধিক নেতার কাছে দৌড় ঝাঁপ করছে বলে জানা গেছে।
জমি কেনা-বেচা ও দখল-বেদখলের ক্ষেত্রে এ দালাল ও চাঁদাবাজ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অসাধু কিছু পুলিশ কর্মকর্তার সহায়তা নিয়ে থাকে বলে গুরুতর অভিযোগ রয়েছে। তবে বর্তমান সদর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন যোগদান করার পর থেকে অসাধু ওইসব পুলিশ কর্মকর্তারা কিছুটা থমকে গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে সবজি ও পুষ্টি জাতীয় খাদ্য সামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...

জুন ১১, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...

জুন ১০, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting