দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২৪
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

জমকালো আয়োজনে ‘এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৮, ২০২২
সেপ্টেম্বর ১৮, ২০২২ ০ কমেন্ট 406 ভিউস

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের বাবুলিয়া ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়নের বাবুলিয়া ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজির আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমাদের নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে খেলা-ধূলার বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাঠমুখী করতে খেলা-ধূলার প্রসার ঘটাতে হবে। জঙ্গি, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ মুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা দরকার। দেশের জনগণকে শান্তি ও স্বস্তি দিতে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্কিার গ্রাম হবে শহর সে লক্ষ্যে শহরের সুবিধা গ্রামে পৌছে দিতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কাজ করছে।”
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপষ আচার্য্য, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, জেলা ছাত্ররীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমুন হোসেন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় বাঁশদহা ইউনিয়ন দল বনাম আগরদাঁড়ি ইউনিয়ন দল। প্রথমার্ধের খেলার নির্ধারিত সময়ে আগরদাঁড়ি ইউনিয়ন দল ২টি গোল করে। দ্বিতীয়ার্ধের খেলায় তুমুল লড়াইয়ের পরও বাঁশদহা ইউনিয়ন দল গোলের দেখা পায়নি। আগরদাঁড়ি ইউনিয়ন দলের পক্ষে প্রথম গোলটি করে কামরুজ্জামান এবং দ্বিতীয় গোলটি করে সুমন। ফলে বাঁশদহা ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করে আগরদাঁড়ি ইউনিয়ন দল উদ্বোধনী খেলায় জয়লাভ করে। খেলা পরিচালনা করে রেফারী নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন ইকবাল কবির খান বাপ্পি, পিপুল খান ও আব্দুল গফ্ফার। দুপুর ২টার পর থেকেই বাবুলিয়া ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক উদ্বোধনী খেলাটি উপভোগ করে। সোমবার ১৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় আলিপুর পুষ্পকাটি ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় খেলায় অংশ নেবে আলিপুর ইউনিয়ন দল বনাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন দল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে অসময়ে তরমুজ চাষে সফলতা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিকেল রিপোর্ট প্রদানে অনিয়ম

রিলেটেড পোস্ট

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting