দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৪৬
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

ছাত্র বলাৎকার : বরখাস্তকৃত শিক্ষক শামসুল পলাতক

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১০, ২০১৯
সেপ্টেম্বর ১০, ২০১৯ ০ কমেন্ট 310 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটায় সপ্তম শ্রেনীতে পড়–য়া মাদ্রসা ছাত্রকে বলাৎকারের ঘটনা তদন্তে প্রমানিত হওয়ায় এবার দুই মাসের জন্য অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শামসুল সরদার (৪৫) কে বরখাস্ত করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অদ্যবধি আত্মগোপনে রয়েছে শিক্ষক শামসুল সরদার। বরখাস্তকৃত শামছুল সরদার দেবহাটা উপজেলার কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও স্থানীয় মশিয়ার সরদারের ছেলে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শনিবার (৭ সেপ্টেম্বর) মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির জরুরী সভায় সকল সদস্যদের সিদ্ধান্ত ও রেজুলেশনের মাধ্যমে অভিযুক্ত শিক্ষক শামসুল সরদারকে বরখাস্ত করা হয়। এর আগে ছাত্র বলাৎকারের অভিযোগ পাওয়ার পরপরই গত বুধবার (৪ সেপ্টেম্বর) প্রাথমিক পদক্ষেপ হিসেবে শিক্ষক শামসুল সরদারকে এক সপ্তাহের জন্য বরখাস্ত সহ ঘটনাটির তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা। এ ঘটনার ভিকটিম সপ্তম শ্রেনীর মাদ্রাসা ছাত্রের পরিবার জানায়, সোমবার (২ সেপ্টেম্বর) মাদ্রাসা শুরুর আগে কোচিং করতে গেলে ওই ছাত্রকে শিক্ষক শামসুল সরদার জোরপুর্বক বলাৎকার করে। পরে বিষয়টি জানাজানি হলে মাদ্রাসার ম্যানেজিং কমিটির কাছে অভিযোগ দায়ের করে ভিকটিমের পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির দায়িত্বে থাকা ম্যানেজিং কমিটির এক সদস্য সাংবাদিককে জানান, বলাৎকারের সাম্প্রতিক এ ঘটনাটির তদন্তকালে পুর্বের আরো অনেক বলাৎকারের ঘটনার সত্যতা পাওয়া গেছে। ইতোপুর্বেও একাধিকবার ছাত্রদের বলাৎকার করার কথা তদন্তকালে স্বীকার করেছে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শামসুল সরদার। আর এসব অপকর্মের পর ভিকটিম ছাত্রদের ভয় দেখিয়ে জিম্মি করে ঘটনার ধাঁমাচাপাও দিয়ে এসেছেন তিনি। শুধু তাই নয়, অভিযুক্ত শিক্ষক শামসুল সরদার, মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস নাশকতা সহ একাধিক ফৌজদারী মামলার চার্জশিট ভুক্ত আসামী থাকলেও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমানের সাথে সখ্যতা থাকায় তারা সকলেই বহাল তবিয়তে রয়ে গেছে মাদ্রাসায়। এমনকি মাদ্রাসা সুপার আব্দুল কুদ্দুস একাধিকবার জেল হাজতে থাকার পাশাপাশি ২০১৩ সাল পরবর্তী দীর্ঘ সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়ালেও ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমানের সহায়তায় কোন বাঁধা ছাড়াই শিক্ষক হাজিরা খাতা ও রেজুলেশন খাতাও ঠিকঠাক করে নিয়েছেন বলে জানান তিনি।
এব্যাপারে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে নাশকতা সহ একাধিক ফৌজদারী মামলা রয়েছে এটা সঠিক। তিনি পলাতক বা জেল হাজতে থাকলেও সরকারী নিয়ম মোতাবেক হাজিরা খাতা ও রেজুলেশন খাতা ঠিক করা হয়েছে। আর বলাৎকারের ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক শামসুল সরদারকে দুই মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খাজরা বাজার ঝুকিপূর্ন বাঁধ সংস্কার কাজের উদ্বোধন
পরবর্তী পোস্ট
বেহাল দশা তালার খলিষখালীর একটি রাস্তা

রিলেটেড পোস্ট

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ২৯, ২০২৬

দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

জুন ২৬, ২০২৬

কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন...

জুন ২৪, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting