দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩০
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

ছাত্রলীগ নেতা রেজার বিরুদ্ধে কলারোয়া থানায় জিডি

কর্তৃক kobirubel.satnadee মে ৬, ২০২১
মে ৬, ২০২১ ০ কমেন্ট 306 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে এবার অত্যাচার, নির্যাতন ও মুখে এসিড মেরে ঝলসে দেওয়ার হুমকির অভিযোগ তুলেছেন এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় স্কুল শিক্ষিকা মেহেজাবিন সুলতানা কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

মেহেজাবিন সুলতানা (২৫) কলারোয়া উপজেলার বিক্রমপুর গ্রামের মৃত. রবিউল হোসেন বিশ্বাসের মেয়ে ও উপজেলার চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম রেজা (৩০) সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামের খবির উদ্দীন গাজীর ছেলে।

স্কুল শিক্ষিকা মেহেজাবিন সুলতানা বলেন, প্রেমের সম্পর্কের জেরে ২০২০ সালের ১৮ নভেম্বর আমরা গোপনে বিয়ে করি। তবে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলে রেজা। এরপর থেকেই আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। ডিভোর্স দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। আমাকে ও আমার পরিবারকে হুমকি দিতে থাকে। বাধ্য হয়ে রোববার (২ মে) আমি তাকে ডিভোর্স করি। এরপরও নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। নিরাপত্তার জন্য মঙ্গলবার (৪ মে) রাতে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন, আমি তাকে বিয়ে করেছি সংসার করার জন্য। কিন্তু তাকে বাড়িতে আনতে ব্যর্থ হয়েছি। সে বাড়িতে না এসে নানাভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আগামী সম্মেলনে আমি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় আমার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে দিয়ে এসব করাচ্ছেন।

তিনি আরও বলেন, স্ত্রী যদি মধ্যরাতে অন্যের মোটরসাইকেলে ঘুরে বেড়ায় তবে তাকে শাসন করা মানে নির্যাতন করা নয়। অন্যের সঙ্গে ঘুরে বেড়ানো নিষেধ করলেও সে মানেনি। তখন হয়তো তাকে দুই একটি চড় থাপ্পড় দিয়েছি। আমি তাকে নিয়েই সংসার করতে চাই। তবে সে চায় না। আমার রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে এসব করছে, বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছে।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, মেয়েটি তার স্বামীকে ডিভোর্স দিয়েছে। এরপরও তার স্বামী তাকে এসিড মারার হুমকি দিচ্ছে বলে মেয়েটি জানিয়েছে। এরপর ঘটনাটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে আদালতে পাঠানো হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটা মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির দুর্নীতির বিরদ্ধে এলাকাবাসির মানববন্ধন
পরবর্তী পোস্ট
উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুকে ফুলেল শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting