দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:৫৫
হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

চার বছরে ধরে রামেক হাসপাতালে পড়ে আছে করোনা পরীক্ষার মেশিন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৬, ২০২০
এপ্রিল ১৬, ২০২০ ০ কমেন্ট 441 ভিউস
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবরেটরিতে পিসিআর মেশিন স্থাপন করে সরকার। পুরো বিভাগের ক্রমবর্ধমান চাপ সামলাতে সংশ্লিষ্টরা হিমসিম খেলেও অনুমতি না পাওয়ায় রামেক হাসপাতালে একটি রিয়েল টাইম পলিমেরাস চেইন রিঅ্যাকশন মেশিন গত চার বছর ধরে অব্যবহৃত পড়ে আছে।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, দক্ষ জনবল ও উপযুক্ত জায়গার অভাবে এত দিন মেশিনটি ব্যবহার করা সম্ভব হয়নি। সূত্র জানিয়েছে, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ গত চার বছরে কয়েকবার চেয়েও মেশিনটি ব্যবহারের অনুমতি পায়নি। এর পেছনে ছিল হাসপাতালের কর্মকর্তাদের অবহেলা ও উদাসীনতা।

নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল কলেজের এক শিক্ষক বলেন, ‘এত বড় হাসপাতালে এই মেশিনটি স্থাপনার জায়গা হবে না, এ কথা ঠিক না।’

মার্চের শেষে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে স্বাস্থ্য অধিদপ্তর রাজশাহী মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য একটি আরটি পিসিআর মেশিন স্থাপন করে। এটি ছিল দেশের বিভিন্ন প্রান্তে করোনা পরীক্ষাগার ছড়িয়ে দেওয়ার সরকারি প্রক্রিয়ার অংশ। গত ১ এপ্রিল রামেকের ভাইরোলজি বিভাগ করোনা ল্যাব তৈরি করে ওই মেশিনে বিভাগের আটটি জেলা থেকে আসা নমুনা পরীক্ষা শুরু করে।

রামেক সূত্র জানায়, ২০১৭ সালেই স্বাস্থ্য অধিদপ্তর একটি আরটি পিসিআর মেশিন পাঠিয়েছিল। তখন উদ্দেশ্য ছিল, এই মেশিন মানবদেহে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের আক্রমণ শনাক্তে ব্যবহৃত হবে। ২০১৮ সালের মে মাসে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ মেশিনটি স্টোর থেকে আউটডোর প্যাথলজি বিভাগে স্থানান্তর করে। মেশিন স্থাপনের জন্য একটি ঘরও দেওয়া হয়। তবে অনুমতি না পাওয়ায় মেশিনটি প্যাকেট থেকে খোলাই হয়নি।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ‘মেশিনটি ব্যবহার করার মতো সক্ষমতা আমাদের ছিল না। প্যাথলজিতে পর্যাপ্ত জায়গাও ছিল না। যেহেতু সংক্রামক রোগের নমুনা নিয়ে কাজ করা হয়, তাই এই মেশিনে কাজ করা খুবই ঝুঁকিপূর্ণ। এটা ব্যবহারের জন্য আলাদা প্রশিক্ষণ প্রয়োজন হয়। প্যাথলজিতে যেখানে প্রতিদিন প্রায় ৫০০ রোগী চিকিৎসার প্রয়োজনে ভিড় করে, সেখানে এমন একটি মেশিন ব্যবহার করা সমীচিন হতো না।’

যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভাইরাসবিদ্যা বা জীবাণুবিজ্ঞানের মতো কোনো বিভাগ না থাকা সত্ত্বেও কী করে একটি হাসপাতালে এ রকম মেশিন থাকতে পারে! আমি কাগজপত্র খুঁজে দেখব।’

‘প্রশিক্ষিত ভাইরোলজিস্ট বা মাইক্রোবাইয়োলজিস্টরাই কেবল এই মেশিনটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের প্রক্রিয়া খুব জটিল, অসতর্কতায় সংক্রমণের ঝুঁকি থাকে,’ বলেন ডা. নাসিমা সুলতানা।

রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষকরা জানিয়েছেন, ‘আরটি পিসিআর মেশিন স্থাপনের জন্য কমপক্ষে আড়াই হাজার বর্গফুটের একটি পৃথক জায়গা দরকার হয়। সেখানে চারটি বিশেষভাবে তৈরি ঘর থাকতে হবে।’

তারা জানান, ২০১৮ সালের মে মাস থেকে মেশিনটি ব্যবহারের অনুমতি চেয়ে কয়েকবার চিঠি দেওয়া হয়েছিল। অনুমতি পেলে শিক্ষার্থীরা গবেষণার কাজে যেমন ব্যবহার করতে পারতো, রোগ নির্ণয়েও কাজে লাগানো যেত। কিন্তু রামেক হাসপাতাল বরাবরই না সূচক উত্তর দিয়েছে।

ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাবেরা গুলনাহার বলেন, ‘গত সপ্তাহে যখন আমরা নতুন মেশিনটি নিয়ে ব্যস্ত, তখন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের পড়ে থাকা মেশিনটি ব্যবহারের জন্য আরেকটি পত্র দেয়। আমরা নতুন মেশিনে সব জনশক্তি নিয়োগ করেছি, এই অবস্থায় কীভাবে আরও একটি মেশিনের দায়িত্ব নেব?’

সাইফুল ফেরদৌস বলেন, ‘আমি জানি না কেন রামেককে আগে মেশিনটি ব্যবহারের অনুমতি  দেওয়া হয়নি।’

এ প্রসঙ্গে রামেক হাসপাতালের পরিচালকের সরকারি মোবাইলে অন্তত ছয়বার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এসএমএস পাঠালেও তিনি উত্তর দেননি।

ডা. সাবেরা গুলনাহারকে নতুন করোনা ল্যাবরেটরির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, শুরুর দিকে স্যাম্পল কম এলেও, এখন নমুনা পরীক্ষার চাপ বেড়ে গেছে।

গত ১২ এপ্রিল পর্যন্ত তারা ৪৮১টি নমুনা পরীক্ষা করেছেন। তখনও তাদের হাতে আরও ১৫০টি নমুনা ছিল। তিনি বলেন, ‘ল্যাবের মোট ৪০ জন স্টাফের ১৮ জনই মাইক্রোবায়োলজিস্ট ও বায়োকেমিস্ট ও ১২ জন টেকনিশিয়ান।’

ল্যাবের আরটি পিসিআর মেশিনে প্রতি ছয় ঘণ্টায় ৯৬টি নমুনা পরীক্ষা করা সম্ভব হলেও, তারা এক দিনে একবারের বেশি মেশিনটি চালাতে পারেন না।

‘কারণ সেখানে যারা পিপিই পরে এক নাগাড়ে ছয় ঘণ্টার বেশি সময় কাজ করেন, তারা ওই দিনে আর কোনো কাজ করতে পারেন না। এ কাজে সব সময় সম্পূর্ণ মনোযোগ না থাকলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে,’ বলেন ডা. সাবেরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে বর্তমানে মোট ২৮টি আরটি পিসিআর মেশিন আছে। ১৮টি ঢাকায় ও ১০টি ঢাকার বাইরে। সবগুলো মেশিন এখন করোনা পরীক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর রাজশাহী বিভাগের বগুড়া জেলায় নতুন একটি আরটি পিসিআর মেশিন স্থাপনে কাজ শুরু করেছে। সেটি চালু হলে রামেক ল্যাবের ওপর চাপ কিছুটা কমে আসবে।

ষ্টার অনলাইন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জরিমানা করেও আশাশুনিতে থামানো যাচ্ছে না জনসমাগম, কঠোর অবস্থানে প্রসাশন
পরবর্তী পোস্ট
আইইডিসিআর’র ৬ জন করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ফ্লোরা

রিলেটেড পোস্ট

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting