দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৬
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের ১০ পিচ স্বর্ণেরবার ছিনতাই
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল
পাটকেলঘাটায় সিভিল সার্জনের অভিযানে প্রতারক ম্যানেজার গ্রেপ্তারের নির্দেশ
পাইকগাছায় পুলিশের বড় সাফল্য: ৪৮ ঘণ্টায় চোর, ডাকাত,...
সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে
দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...
৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

কর্তৃক Satnadee Satkhira জুন ২৯, ২০২৬
জুন ২৯, ২০২৬ ০ কমেন্ট 179 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ী দাখিল মাদ্রাসার সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অনিয়ম এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তদন্তের দাবি জানানো হয়েছে। শনিবার (২৩ মে) সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সদর উপজেলার সর্বকাশেমপুর (গোবরদাড়ী) গ্রামের বাসিন্দা মো. মোজাফফার হোসেন।

 

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মাদ্রাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমান বিধি অনুসরণ না করে তাঁর চাচাতো শ্যালক সহকারী শিক্ষা অফিসার মো. আবুল হোসেনকে ম্যানেজিং কমিটির সভাপতি করেছেন। এর মাধ্যমে বিভিন্ন সময়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অর্থ লেনদেনের সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, কৃষি শিক্ষা বিভাগের এক সহকারী শিক্ষক দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার পরও ভুয়া চিকিৎসা সনদ দেখিয়ে ছুটি ও বকেয়া বেতন পেয়েছেন। একই সঙ্গে এক নিরাপত্তাকর্মী নিয়মিত দায়িত্ব পালন না করেও বেতন উত্তোলন করেছেন বলেও অভিযোগ তোলা হয়। এসব ক্ষেত্রে সুপার ও সংশ্লিষ্টদের যোগসাজশের অভিযোগ করেন বক্তা।

এ ছাড়া আয়া, নিরাপত্তাকর্মী, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদে নিয়োগে অনিয়ম, জেলা পরিষদের বরাদ্দের অর্থ অপব্যবহার এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উত্থাপন করা হয়।

মোজাফফার হোসেন দাবি করেন, গত ১৬ মার্চ ২০২৬ তারিখে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রেও অনিয়মের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার জন্য তিনি জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গোবরদাড়ী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমান ও অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের ১০ পিচ স্বর্ণেরবার ছিনতাই

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

চিকিৎসা শুধু কনসাল্টেন্সি নয়, চাই চিকিৎসক–রোগীর কোঅপারেশন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল নিয়ে গ্রাহকের অভিযোগ

সেপ্টেম্বর ২৭, ২০২৬

যুবদল নেতার কোটি টাকার ৮ টি স্বর্ণের বার...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting