দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৩২
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

গার্লফ্রেন্ডের দিকে তাকানো নিয়ে সাতক্ষীরায় ছাত্রলীগে তুলকালাম

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২০
মার্চ ৮, ২০২০ ০ কমেন্ট 291 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত অক্রোসে সাতক্ষীরায় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ১৩ জনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, শহরের পুরাতন সাতক্ষীরার আবু মুসার ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন (২২)। উজ্জল হোসেন সাতক্ষীরা সরকারি কলেজের অনার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহত অপর ছাত্রলীগ নেতা মির্জা ইব্রাহিম উত্তর কাটিয়া এলাকার মির্জা কামরুজ্জামানের ছেলে। ইব্রাহিম সরকারি কলেজের অনার্সের জিয়োলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আহত আরিয়ান আলিফ কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আটক ছাত্রলীগ নেতাকর্মীরা হল, নাহিদ হাসান (২৫), আদনান রাহিত (১৯), আশরাফুল (১৯), হাসান (২২), ইমরান হোসেন (২০), রায়হার (২০), ফয়সাল (১৯), হারুন (২০), ফারদিন খান (২৩), মুক্তাছির (২২), শারুফ (২০), আরিয়ান (২০) ও রোকসানা পারভীন (২২)।

থানায় জিজ্ঞাসাবাদের জন্য আটক কলেজের অনার্সের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতয়ি বর্ষের ছাত্রী রোকসানা পারভীন জানান, সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে আমার সঙ্গে মির্জা ইব্রাহিমের ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া হয়। বেলা একটার দিকে ইব্রাহিম, আরিফ, আকিব, নোমান, আলামিন, আশাসহ ১০-১২ জন দাঁড়িয়ে ছিল। তখন আমিও সেখানে ছিলাম। পরবর্তীতে তাদের মধ্যে হাতাহাতি হয়। ছাত্রলীগ নেতা উজ্জল হোসেনের গ্রæপের দুইজনকে মারপিট করার কারণে উজ্জল এসে ইব্রাহিমের পেটে ছুরি ডুকিয়ে দেয়।

এদিকে, মির্জা ইব্রাহিম গ্রæপের নেতাকর্মীরা উজ্জল হোসেনকে হাতে, পায়ে ও মাথায় ছুরিকাঘাত করে। ইব্রাহিম জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আশিকুর রহমানের অনুসারী। হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ইব্রাহিম জানান, ছাত্রলীগ নেতা উজ্জলের সহযোগীদের কলেজ ক্যাম্পাসে গাজা খেতে নিষেধ করে দুইজনকে আমি কলেজ থেকে বের করে দেই। পরবর্তীতে উজ্জল এসে আমাকে ছুরি মারে। উজ্জল হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদের অনুসারী।

অপরদিকে, ছাত্রলীগ উজ্জল হোসেন জানান, ইব্রাহিম তার গার্লফ্রেন্ড নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ছাত্রলীগকর্মী সজীব তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তখন ইব্রাহিম এদিকে ওভাবে তাকালি কেন বলে সজীবকে মারপিট করে। পরবর্তীতে সজীব আমার মোবাইল ফোনে কল দিলে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে তাদের থামানোর চেষ্টা করি। এ সময় তারা আমার উপরেও হামলা করে।
ঘটনার বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ব্যক্তিগত আক্রোসের কারণে ছাত্রলীগের দুই গ্রæপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাত ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ
পরবর্তী পোস্ট
৭ মার্চের ভাষণ উপলক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচী পালিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting