দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় স্বাস্থ্যবিধি মেনে কুরবানির পশুর হাট উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৬, ২০২০
জুলাই ২৬, ২০২০ ০ কমেন্ট 534 ভিউস

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ (রবিবার) থেকে সপ্তাহব্যাপী খুলনার জোড়াগেট বাজার চত্বরে কুরবানির পশুর হাট শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সকালে এই হাটের উদ্বোধন করেন। ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটে পশু ক্রয় ও বিক্রয় হবে। এছাড়াও িি.িকপপযধধঃ.পড়স এই অনলাইনের মাধ্যমেও পশু ক্রয় এবং বিক্রয় করা যাবে।

উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, কুরবানির হাটে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশান মেনে পশু ক্রয় ও বিক্রয় করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে সবকিছু করে যাচ্ছেন। তিনি বলেন, হাটে প্রবেশ পথে জীবাণুনাশক ছয়টি টানেল স্থাপন করা হয়েছে এবং প্রবেশের সময় মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে। বয়স্ক ও শিশুরা পশুর হাটে প্রবেশ করতে পারবেন না বলে মেয়র জানান। পশুর হাটে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে দিকে নজর দিতে হাট পরিচালনা কমিটিকে সিটি মেয়র নির্দেশনা দেন।

এবারে পশুর হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চিত করাসহ, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ সকল আধুনিক ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, কেসিসি’র ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও হাট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, সদস্য সচিব ইমাম হাসান চৌধুরী ময়না, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রশাসনের কর্মকর্তাসহ কেসিসি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আক্রান্ত বাড়লে ভেঙে পড়বে সাতক্ষীরার করোনার চিকিৎসাসেবা
পরবর্তী পোস্ট
অতীত ঐতিহ্যরে ধারক দেবহাটার গোকুলানন্দ পাটবাড়ি মন্দির

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting