দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার কূলকিনারা পাচ্ছে না পুলিশ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩, ২০২৩
সেপ্টেম্বর ৩, ২০২৩ ০ কমেন্ট 363 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খালিশপুরের বিআইডিসি সড়কে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রকৌশলী ওয়াং সিয়াও হুই (৪৪) এর লাশ গত ২৬ আগস্ট সকালে ভৈরব নদ থেকে উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় তার সহকর্মী দোভাষী তুহিন মিয়া বাদী হয়ে ২৭ আগস্ট রাতে রূপসা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। তাকে হত্যা করা হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন, নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা। নৌ পুলিশের তদন্তের পাশাপাশি আইজিপির নির্দেশে গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ, জেলার রূপসা থানা পুলিশ, পিবিআই, সিআইডি ও র‌্যাব। মামলার তদন্ত কর্মকর্তা কেএমপি সদর নৌ থানা পুলিশের এসআই মো. বজলুর রহমান জানান, তিনি একাধিকবার ঘটনাস্থল, চরেরহাটে নদীর ঘাট, খালিশপুরে তার কর্মস্থল নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানকার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। ওই ফুটেজে দেখা গেছে, চীনা প্রকৌশলী ২৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ কেন্দ্র থেকে বাইরে বের হন। বিদ্যুৎ কেন্দ্র থেকে বেরিয়ে কাছেই ডান পাশের একটি সেলুনে গিয়ে চুল কাটান। সেই সেলুন কর্মীর সঙ্গে তিনি কথা বলেছেন। কিন্তু এরপর তিনি কোথায় যান সে ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আশপাশের এলাকা এবং ভৈরব নদ তীরবর্তী এলাকাগুলোর ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তিনি কীভাবে বা কোন পথে নদীর তীরে গিয়েছিলেন সে তথ্য পাওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। তিনি জানান, ইতোমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যেতো। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেতে বেশ কয়েকদিন সময় লাগবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, ময়নাতদন্ত করা চিকিৎসক জানিয়েছেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এখন কেমিক্যাল এক্সামিনেশনও করা হবে। তারা চীনা প্রকৌশলীর মৃত্যুর কারণ উদঘাটনের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন।
পিবিআই জানায়, বিদ্যুৎ কেন্দ্র, নদীতে যাওয়ার রাস্তা, নদীর তীর এবং আশপাশের এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়া ওই প্রকৌশলীর মোবাইলের ইনকামিং ও আউটগোয়িং কলের তথ্য সংগ্রহ করার পর পর্যালোচনা করা হচ্ছে।
খালিশপুর থানা পুলিশ জানায়, নিহত ওয়াং সিয়াও হুই নগরীর খালিশপুরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের একাংশের ঠিকাদারি প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। গত ২৪ আগস্ট সন্ধ্যায় তিনি বিদ্যুৎ কেন্দ্র থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন। ওই ঘটনায় তার সহকর্মী দোভাষী তুহিন মিয়া ২৫ আগস্ট বিকালে খালিশপুর থানায় জিডি করেছিলেন। পরে ২৬ আগস্ট সকালে ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করেছিল নৌ পুলিশ। ওই প্রতিষ্ঠানের সেফটি অফিসার মো. আলামিন ও দোভাষী তুহিন মিয়া জানান, চীনা প্রকৌশলীর সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রের কারও কোনো বিরোধ ছিল না। নিহতের সহকর্মীরা জানান, প্রকৌশলীর বাড়ি চীনের হানান প্রদেশে এবং তিনি বিবাহিত ছিলেন। তার স্ত্রী চায়নাতে থাকেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ চায়নাতে পাঠানো হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেশবপুরে গাঁজাসহ যুবক আটক
পরবর্তী পোস্ট
আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত উদ্বোধন

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting