দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে দুর্নীতিই প্রধান অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৬, ২০১৯
নভেম্বর ৬, ২০১৯ ০ কমেন্ট 302 ভিউস

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসনের উদ্যোগে ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে দুর্নীতিই প্রধান অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দুর্নীতিমুক্ত ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা প্রতিষ্ঠায় পরিবারের কেউ বা আপজনও যদি দুনীর্তিবাজ থাকে তাদেরকে এড়িয়ে চলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে প্রতিবন্ধকতা আসবেই কিন্তু সেই প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে এগিয়ে যেতে হবে। সাতক্ষীরা জেলাবাসী অনেক ভাগ্যবান যে, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন এখানে অবস্থিত। তিনি ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে বলেন, জীবনে ভালো করতে হলে পাঠ্যবইয়ের বাইরে জ্ঞান অর্জন করতে হবে। চিত্রাংকন, নাচ, গান, কবিতা আবৃত্তি জানতে হবে। খেলাধুলা করতে হবে, শরীর ও মনকে ভালো রাখতে হবে। পড়াশুনার বাইরে অন্যান্য ভাবনা ভাবতে হবে।
জেলা প্রশাসক মুজিব বর্ষ পালন সম্পর্কে বলেন, এই জেলা থেকে এমন কিছু কর্মসূচি নিয়ে এগুতে চাই যাতে সবাই ভাবে সীমান্তবর্তী ও রাজধানী থেকে দূরবর্তী হলেও চিন্তা, চেতনা, মননে ও মানসিকতায় অনেক এগিয়ে। জাতি হিসেবে দেশকে এগিয়ে নেয়ার অনেক কিছুই আছে এই সাতক্ষীরা জালাতে। এইক্ষেত্রে তিনি সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের কথা উল্লেখ করেন। নারী ফুটবল দলের অধিনায়কও এই জেলার মেয়ে।

এ সময় এই জেলাতে নারী ফুটবল লীগ চালুরও ঘোষণা দেন তিনি।

জেলা প্রশাসক ছাত্রছাত্রীদের মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে এগিয়ে আসার আহবান জানান।

তিনি ছাত্রছাত্রীদেরকে ফুল হিসেবে উল্লেখ করে জ্ঞান অর্জনের মাধ্যমে ফুলকে প্রস্ফুটিত করে এর ঘ্রাণ ছড়িতে দিতে বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের এবং মানবিকতার যে রোল মডেল হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সেই ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। এই প্রজন্মকে এমনভাবে প্রস্তুত হতে হবে যাতে পরিবার, সমাজ ও রাষ্ট্রগঠনে অনন্য ভূমিকা রাখতে পারে। আর এর জন্য পড়তে হবে, জানতে হবে।

জেলা প্রশাসক দুর্নীতি সম্পর্কে আরও বলেন, দুর্নীতি শুধু যে উন্নয়নেরই অন্তরায় তা নয়, এটি ভালো উদ্যোগেরও অন্তরায়। রাষ্ট্র হিসেবে আমাদের অনেক অর্জন কিন্তু দুর্নীতি আমাদেরকে পিছিয়ে দিয়েছে।

যে লক্ষ্য নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই ঢেউ সারা সাতক্ষীরা জেলাতে ছড়িয়ে পড়বে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।

পরে জেলা প্রশাসক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জাতীয় কবি কাজী নজরুলের ‘বিদ্রোহী কবিতা’ আবৃত্তি করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
জেলা প্রশাসনের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে বই মেলা শুরু ১৬ নভেম্বর

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting