দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৪১
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২৮, ২০২৬
এপ্রিল ২৮, ২০২৬ ০ কমেন্ট 10 ভিউস
সাতক্ষীরা প্রতিবেদকঃ মাত্র তিন বছর বয়সী আব্দুল্লাহ আল আয়ান এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যে বয়সে তার খেলাধুলা করার কথা অথচ সেই সময়ে  ক্যান্সারে আক্রান্ত এই শিশুকে বাঁচাতে দিশেহারা তার পরিবার। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন শিশুটির  বাবা-মা।আয়ানের বাবার নাম  আজিজুল বিশ্বাস। মায়ের নাম শাবনাজ পারভীন। তাদের বাড়ির সাতক্ষীরা শহরের কামালনগর। আজিজুল বিশ্বাস চশমার দোকানদার  স্ত্রী শাবনাজ পারভীন গৃহীনি।
আয়ানের বাবা আজিজুল বিশ্বাস বলেন, দুই ছেলের  মধ্যে আয়ান ছোট। বড় ছেলে শাহরিয়ার বিশ্বাস(১২) শহরের পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। ৫ মাস আগে ছোট ছেলে আয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে শহরের ব্লিজ নামে  একটি বেসরকারী  হাসপাতালে নেওয়া হয়। সেখানে  পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, আয়ান ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এরপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি বোনমেরু টান্সপ্লান্টের কথা বলেন তিনি। এরপর  সামর্থ্য না থাকায়  সন্তানকে নিয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। বর্তমানে তিনি সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসক ডা. মোনোয়ার হোসেনের তত্বাবধানে তার চিকিৎসা কারাচ্ছেন। কিন্তু চিকিৎসা  ব্যয় বহন করতে গিয়ে তার পরিবারটি এখন প্রায় নিঃস্ব হতে চলেছে।
আয়ানের মা শাবনাজ পারভিন চোখের জল সামলাতে না পেরে বলেন, আমার ছেলেটা সারাদিন কষ্টে থাকে। একমাস হল কিছুই খেতে পারছেন। ওকে বাঁচাতে যা লাগে আমরা করতে চাই, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। সন্তানকে বাঁচাতে এখন প্রায় ১০ থেকে ১২লাখ টাকার প্রয়োজনে। এ জন্য  সরকারের পাশাশাশি বিত্তবানদের সহযোগিতা চান তিনি।
স্থানীয়রা জানায়,  আজিজুলের  সীমিত আয়ে সংসার চালানোই কঠিন, সেখানে ব্যয়বহুল চিকিৎসা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে আয়ানকে সুস্থ করে তোলার সম্ভাবনা রয়েছে। তবে এজন্য প্রয়োজন বড় অঙ্কের অর্থ, যা জোগাড় করা পরিবারের পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় আয়ানের পরিবার সমাজের বিত্তবানদের সহযোগিতা চায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের  চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা.মনোয়ার হোসেন বলেন,  শিশু আয়ানের অতি দ্রুত বোন মেরু সার্জারির প্রয়োজন পাশাপাশি কয়েকটি কেমোথেরাপি দিতে হবে তাকে। উন্নত চিকিৎসা পেলে শিশুটিকে হয়তবা সুস্থ করে তোলা সম্ভব বলে জানান তিনি।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
পরবর্তী পোস্ট
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

রিলেটেড পোস্ট

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...

এপ্রিল ২৮, ২০২৬

চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচতে চায়

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting