দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২০
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির...
কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...
দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি...
দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ...
পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জনির্বাচিত খবররাজনীতি

কালিগঞ্জ উপজেলা কৃষকদলের বিতর্কিত আহবায়ক এর পদ স্থগিত: এলাকায় মিষ্টি বিতরণ

কর্তৃক SK Ferdous সেপ্টেম্বর ২৬, ২০২৪
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ০ কমেন্ট 357 ভিউস

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রোকনুজ্জামান রোকন এর দলীয় পদ স্থগিত করা হয়েছে। বিভিন্ন গুরুতর অভিযোগের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর রোকনুজ্জামান রোকন এর উপজেলা কৃষকদলের আহবায়ক পদ স্থগিত করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারাফ হোসেন।

এই স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম। এ খবর জানার পরপরই জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি উপজেলা বিএনপির কার্যালয়ে ও কালিগঞ্জের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নানা দুর্নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত রোকনুজ্জামান রোকনকে স্থায়ীভাবে বহিষ্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেন।

নেতৃবৃন্দ আরও জানান, ইসলামী ছাত্রশিবির থেকে শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিতাড়িত হওয়ার পর উপজেলা কৃষকদলের আহবায়ক হন রোকনুজ্জামান রোকন। এরপর নানাবিধ বিতর্কিত কর্মকান্ড শুরু করেন তিনি। রোকনের দ্বারা নানাভাবে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী।

রোকনুজ্জামান রোকনের একের পর এক বিতর্কিত কর্মকান্ড ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি উর্দ্ধতন নেতৃবৃন্দকে আড়াইমাস প‚র্বে লিখিতভাবে অবগত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদলী, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে রোকনুজ্জামান রোকন ও তার কিছু সহযোগী মিলে লুটপাট ও চাঁদাবাজি করে বলে অভিযোগ ওঠে।

এ সংক্রান্ত সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে তার অপকর্মের দোসররা সাংবাদিকদের প্রকাশ্য হুমকি দেয় ও মারপিট করে। রোকনুজ্জামান রোকনের কর্মকান্ডে সাধারণ জনগণ এবং সচেতন মহলের মাঝে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ভাবম‚র্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। সার্বিক বিবেচনায় কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রোকনুজ্জামান রোকন এর পদ স্থগিত করায় আনন্দের বহি:প্রকাশ হিসেবে মিষ্টি বিতরণ করেন।

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বহুল বিতর্কিত ও সমালোচিত রোকনুজ্জামান রোকনকে বৃহত্তর স্বার্থে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করে দলের শৃঙ্খলা ও ভাবম‚র্তি ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অতিবৃষ্টিতে প্লাবিত আশাশুনির রাস্তাঘাট-বাড়িঘর, কর্দমাক্ত যোগাযোগ ব্যবস্থা
পরবর্তী পোস্ট
আশাশুনির প্রত্যেক মন্দিরে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে-ওসি নজরুল

রিলেটেড পোস্ট

কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...

সেপ্টেম্বর ১, ২০২৬

বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...

আগস্ট ৩১, ২০২৬

কালিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি

আগস্ট ৩০, ২০২৬

সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই

আগস্ট ২৯, ২০২৬

কালিগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রামদা দিয়ে কুপিয়ে...

আগস্ট ২৮, ২০২৬

কালিগঞ্জে এক হস্তশিল্পির সংগ্রামী জীবনের গল্প

আগস্ট ২৬, ২০২৬

কালিগঞ্জে ফ্রি চক্ষু শিবির উদ্বোধন

আগস্ট ২৬, ২০২৬

কালিগঞ্জে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

আগস্ট ২২, ২০২৬

সাতনদীর সাংবাদিক ফেরদৌসের ওপর সন্ত্রাসীদের হামলা

আগস্ট ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting