কালিগঞ্জে নতুন আরো ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৫

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু ধরা পড়েছে। এই নিয়ে এ পযন্ত উপজেলার মোট ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬টি বাড়ী লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান এই বিষয়টি নিশ্চিত করে বলেন সোমবার রাতে তার রিপোর্ট হাতে এসে পৌছালে লকডাউনের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়।

করোনায় আক্রান্ত ব্যাক্তিরা উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের শেখ নুর মোক্তার হরুনের পুত্র শেখ শহিদুর রহমান (৪৭), একই গ্রামের মৃত নুরুল হুদা স্ত্রী রহিমা খাতুন (৬৫), কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের নুজরুল ইসলাম (৪৮), মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের নুরুল হকের কন্যা শাহিনা (২৫), নলতা ইউনিয়নের নলতা গ্রামের মৃত ওমর ফারুকের স্ত্রী শিরিনা বেগম (৪৩), এবং কালিগঞ্জ পল্লী অফিসের ক্যাশিয়ার শোভা দাস (৪০)।

কালিগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, জুনের শেষের দিকে তাদের নমুনা সংগ্রহ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শরীরে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে। সোমবার রাতে বিষয়টি কালিগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানকে জানান।

বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানোর পর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে ৬ জনের বাড়ী লকডাউন ঘোষনা করেন।

Recomended