কালিগঞ্জে দাফন টিমের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

আব্দুর রহিম, কালিগঞ্জ: বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন (বিডিএফ) এর উদ্যোগে দাফন টিমের স্বেচ্ছাসেবী সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগষ্ট) বিকাল ৪টায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে দাফন কার্যক্রম টিমের পুরুষ ও মহিলা সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। বসন্তপুর শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন গুনাকরকাটী খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতী মাও. আবু তাহের। বসন্তপুর বাইতুল মামুর জামে মসজিদের খতীব মাও. মো. আব্দুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ইমাম মাও. মুহাম্মদ ফারুক হোসেন, বসন্তপুর ঢালীপাড়া জামে মসজিদের খতীব হাফেজ মো. ছফিউল্লাহ নাহিদ, হযরত বুলাহ্ সৈয়দ (রঃ) পাঞ্জেগানা মসজিদের ইমাম মৌলভী আব্দুল ওহাব গুলজারী প্রমুখ।

spot_img

More from this stream

Recomended