দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:০০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জলিড নিউজসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

কর্তৃক Satnadee Satkhira জুন ৩০, ২০২৬
জুন ৩০, ২০২৬ ০ কমেন্ট 770 ভিউস

# ঘুষ বানিজ্যের কারিগর কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন ও খাদ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। দায়িত্ব এড়াতে পরেননা উপজেলা নির্বাহী অফিসার ।

# প্রভাবশালী  রাজনৈতিক নেতারা অ-কৃষক ও মহাজনদের মাধ্যমে অবৈধ সুবিধা ভোগ করছে ।

# বঞ্চিত হচ্ছে প্রান্তিক কৃষক , দূনীতিবাজদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ দপ্তরে লিখিত অভিযোগ ।

মো. ইশারাত আলী : সরকারি খাদ্য গুদামে কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে ক্রয়ের উদ্দেশ্যে পরিচালিত সরকারি কর্মসূচি কালিগঞ্জে গুরুতর অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে উঠেছে।

লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, সরকারি ধান সংগ্রহকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা প্রকৃত কৃষকদের বঞ্চিত করে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, অ-কৃষক ও মহাজনদের মাধ্যমে সরকারি সুবিধা ভোগ করছে। অভিযোগে উপজেলা কৃষি অফিস ও খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজশের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

অভিযোগ অনুযায়ী, চলতি মৌসুমে কালিগঞ্জ উপজেলায় প্রায় ৫৪ হাজার বিঘা জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সরকারিভাবে ৭০৪ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ৩৫০ টন। বাকি ৩৫৪ টন ধান সংগ্রহকে কেন্দ্র করেই অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কৃষক ও লিখিত অভিযোগে বলা হয়েছে, সরকারি গুদামে ধান সরবরাহের সুযোগ পেতে প্রতি কেজি ধানে ২ টাকা ৫০ পয়সা পর্যন্ত অবৈধ অর্থ লেনদেন হচ্ছে। অভিযোগের হিসাব অনুযায়ী, পুরো সংগ্রহ কার্যক্রমে শুধু এই খাত থেকেই প্রায় ১৭ লাখ ৬০ হাজার টাকা অবৈধভাবে আদায়ের আশঙ্কা রয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, মাঠপর্যায়ে কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে মহাজনরা সরকারি গুদামে বেশি দামে বিক্রি করছেন।

চলতি মৌসুমে ১১ হাজার ৭৩৩টি বস্তা ধানের হিসাবে এই অনৈতিক মুনাফার পরিমাণ প্রায় ৬৫ লাখ টাকা বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে সরকারি ধান সংগ্রহকে কেন্দ্র করে প্রায় ১ কোটি টাকার অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

সরকারি নীতিমালা অনুযায়ী একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ হাজার কেজি ধান কেনার বিধান থাকলেও অভিযোগ রয়েছে, বসন্তপুর খাদ্য গুদামে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে এককালীন ৪ থেকে ১৫ টন পর্যন্ত ধান গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে মথুরেশপুর, মৌতলাসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক তালিকায় প্রকৃত কৃষকদের পরিবর্তে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠেছে। এর ফলে প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, উৎপাদনের সময় চড়া দামে সার, বীজ, সেচ ও শ্রমিকের খরচ বহন করেও তারা সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন না। বাধ্য হয়ে কম দামে ফড়িয়া ও মহাজনদের কাছে ধান বিক্রি করতে হচ্ছে। এতে সরকারি কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।এসব অভিযোগ তুলে কাজী আবু সাঈদ সোহেল জেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

কালিগজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে কৃষি কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তাকে সদস্য করে গঠিত কমিটি কৃষকদের আবেদন নিয়ে তালিকা প্রস্তুত করেছেন । এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘুষ বানিজ্যের দায় এড়াতে পারেন না ।

অভিযোগের বিষয়ে বসন্তপুর খাদ্য গুদামের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমি সরকারি নিয়ম মেনেই ধান ক্রয় করছি। এখানে কোনো ঘুষ লেনদেন হচ্ছে না। আমরা সর্বোচ্চ ধান সরাসরি কৃষকের কাছ থেকে কেনার চেষ্টা করছি।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা বলেন,অভিযোগটি আমি গ্রহণ করেছি।বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কৃষক তালিকা পুনঃযাচাই, প্রকৃত কৃষকদের অগ্রাধিকার নিশ্চিত, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তাদের মতে, তা না হলে কৃষকবান্ধব এই কর্মসূচির প্রতি মানুষের আস্থা আরও ক্ষুণ্ন হবে এবং প্রকৃত কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা: নাগরিক সেবা ও উন্নয়নে বিশেষ অগ্রাধিকার
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting