
মামুন বিল্লাহ :সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে জমি দখল কে কেন্দ্র করে আজিবর রহমান নামে এক ব্যবসায়ীর উপর হামলা, অস্ত্র-সদৃশ্য পিস্তলের ভয় দেখিয়ে মারপিট , চাঁদাবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় অস্ত্র সাদৃশ্য পিস্তল সহ আনিসুর রহমান(৩৫) নামে ১ সন্ত্রাসী কে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) দায়ের হওয়া মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ থানার সদ্য যোগদান করা নবাগত অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশে সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শংকরপুর গ্রামে তার বাড়ি থেকে এ পিস্তল সাদৃশ্য অস্ত্রসহ আনিসুর রহমানকে গ্রেফতার করলেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আনিসুর রহমান শংকরপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। মামলার অন্যান্য আসামিরা হলেন, শংকরপুর গ্রামের জয়নাল তরফদারের পুত্র পলাশ তরফদার (২৪ ), তার সহোদর একাধিক অস্ত্র, ডাকাতি সহিংস মামলার আসামি রাজগুল তরফদার (২২) এবং কৃষ্ণনগর গ্রামের মোসলেম কাগুজির পুত্র মোহাসিন কাগুজি(২৮)।
মামলা সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিবার (২১ জুন) বাদী আজিবর রহমান বিকাল আনুমানিক পৌনে ৬ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বন্ধন হাসপাতালের সামনে গ্রামীণ টাওয়ারের নিকট পৌঁছানো মাত্রই সন্ত্রাসী আনিসুর রহমান মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ওই সময় অন্যান্য আসামিরা রাজগুল পলাশ মোহসিনের হাতে থাকা রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। ওই সময় তার ডাক চিৎকারে পাশে বাজারের লোকজন আসা দেখে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার (২২ জুন )কালিগঞ্জ থানায় আজিবর রহমান মামলা দায়ের করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে কালীগজ্ঞ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান,মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

