দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়া পৌর নির্বাচনে অর্ধকোটি টাকা চাঁদাবাজি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৩, ২০২১
ফেব্রুয়ারি ৩, ২০২১ ০ কমেন্ট 450 ভিউস

মহাম্মদ যারিফ, কলারোয়া থেকে ফিরে: গত ৩০ জানুয়ারি কলারোয়া পৌর নির্বাচনকে ঘিরে অর্ধকোটি টাকা চাঁদাবাজি করা হয়েছে। খোদ শাসকদলের কর্মীদের ভোট কেন্দ্রে না যেতে ভয়-ভীতিকর হুমকি দেয়া হয়েছে। এ ছাড়াও উপজেলা চেয়ারম্যানকে আটকে রেখে ভোটের বৈতরনী পার হওয়ার নেপথ্য কুশীলব আওয়ামী লীগের একাধীক নেতার কুমতলবের খবর পাওয়া গেছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, কলারোয়া উপজেলা আওয়ামী লীগ দু’ভাগে বিভক্ত। এক গ্রুপের নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অপর গ্রুপের নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। কলারোয়া পৌরসভার নির্বাচনে ফিরোজ আহম্মেদ স্বপণের নিকট আত্মীয় ও তার গ্রুপের অনুসারী মাস্টার মনিরুজ্জামান বুলবুল নৌকা প্রতীক পেয়ে ভোটের মাঠে নামেন। অপর দিকে আমিনুল ইসলাম লাল্টুর অনুসারী সাবেক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে মোবাইল প্রতীক নিয়ে মাঠে নামেন। দু’গ্রুপ মুখোমুখি থাকলেও জেলা আওয়ামী লীগ কিম্বা কলারোয়া উপজেলা আওয়ামী লীগ ঐক্যের কোন উদ্যোগ নেয়নি বলে উপজেলা চেয়ারম্যান লাল্টুর অভিযোগ। পরে নির্বাচনের পূর্বে ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরীকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য আহবান জানান এবং তিনি সংবাদ সম্মেলন করে প্রার্থীতা প্রত্যাহার করে নৌকা প্রতীকের প্রার্থীর প্রতি সমর্থন ব্যাক্ত করেন।

সাজেদুর রহমান খান চৌধুরীকে বসাতে বল প্রয়োগ:
উপজেলা চেয়ারম্যানের আহবানে সাজেদুর রহমান খান চৌধুরী নৌকা প্রতীকে সমর্থন জানালেও গভীর রাতে বিশেষ এক মহলের ৩০ সদস্য তার বাড়ী ঘিরে ফেলে। তাকে না পেয়ে তার ব্যবসায়ী পুত্র ..এর মাথায় অস্ত্র তাক করে তার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দেয়। ওই সময় পরিবারটি আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে।

অপরদিকে ২৮ তারিখ দিনগত রাতে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে ফোন করে ডেকে নিয়ে নির্জন জায়গায় ৪৮ ঘন্টা আটকে রাখা হয়। বাড়ীতে গিয়ে একই মহল তার ক্লাস নাইন পড়ুয়া পুত্র আরফিনসহ পরিবারের অন্য সব সদস্যকে খুন-জখমের হুমকি দিয়ে ত্রাস সৃষ্টি করে। তারা অশ্রাব্য ভাষায় গালাগালসহ লাল্টুকে গুম ও পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দেয়।
একইভাবে ভোটের আগেরদিন রাতে চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর অনুসারী আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে বিশেষ ঐ মহলটি ভোট কেন্দ্রে না আসতে হুমকি প্রদর্শন করে আসে।

ভোটের আগরেদিন রাতে যাদের বাড়ীতে বিশেষ মহলটি গিয়ে ভয়-ভীতিকর হুমকি দিয়ে আসে:

পৌর আওয়ামী লীগের নেতা শফিউল আলম শফি (কাউন্সিলর নির্বাচিত), হাসান, ইসমাইল, হোসেন বাবু, সালাহউদ্দীন, ফারুখ, ইনছার, আছাদুজ্জামান তুহিন, রফিকুল ইসলাম, চঞ্চল, রফিক, ফজলু, টিপু সহ শতাধিক ব্যাক্তির বাড়ীতে বিশেষ মহলটি যেয়ে ত্রাস সৃষ্টি করে। এসময় তারা বলে কালকে ভোটকেন্দ্রে যাবিনা। গেলে পরিনাম ভাল হবে না।

কাউন্সিলরদের ভোট কেটে দেয়ার নামে অর্ধকোটি টাকা চাঁদাবাজী:
স্থানীয় একাধিক প্রভাবশালী নেতা সরাসরি প্রশাসনের নাম ভাঙ্গীয়ে ৯টি ওয়ার্ডের ১৮/২০ জন কাউন্সিলর প্রার্থীর নিকট থেকে ৩ লক্ষ থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত আদায় করে। চক্রটি প্রচার দেয় প্রশাসনকে ম্যানেজ না করলে ভোটে পাশ করা যাবে না। যে সব কাউন্সিলর প্রার্থীদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে তাদের তালিকা আছে সাতনদীর হাতে। ইতোমধ্যে উপজেলা ভাইস চেয়াম্যান শাহাজাদার বিরুদ্ধে তার আপন ফুফু পাঁচ লক্ষ টাকা নেয়ার অভিযোগ করেছে। ফুফাতো ভাইদের হামলারও শিকার হয়েছেন তিনি। টাকা দিয়েও পাশ করতে পারেননি এমন প্রার্থীদের টাকা ফেরৎ দেয়ার খবর আছে। তবে প্রশাসনের নামে টাকা নিলেও তা পকেটস্থ করেছে চিহ্নিত মহলটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুলিয়ার প্যানেল চেয়ারম্যানের হুমকী
পরবর্তী পোস্ট
ছেলের বউকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর!

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting