কলারোয়ায় আসামী কর্তৃক বাদীর জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার কলারোয়ায় হত্যা প্রচেষ্টা মামলা আসামীরা জামিনে মুক্তিপেয়ে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে খুন জখমসহ জীবন নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দদুপুরের সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুূল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলার বাটরা গ্রামের ইনছাপ আলীর স্ত্রী  মোছাঃ মাছুরা খাতুন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে একই এলাকার মৃত. আফাজ উদ্দিনের ছেলে আমজেদ আলী সরদারের সাথে আমার স্বামীর বিরোধ চলে আসছিল। কলারোয়ার বাটার মৌজার জে এল ৯৫ এর ১১০৭ দাগে সাড়ে ৮ শতক জমি নিয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা করলে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আমজেদ গং আদালতের নির্দেশন উপেক্ষা করে উক্ত জমিতে ঘেরাবেড়া সহ বিভিন্ন গাছ কেটে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয়ায় তারা আমার স্বামীসহ আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল। গত ২৭ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে আমজেদ, তার ছেলে ফারুক ও মামুন হোসেন ধারালো দা এবং লাঠি সোটা নিয়ে বাড়িতে ঢুকে আমার স্বামীর উপর হামলা করে। এসময় হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করে আমজেদ। আমার মেয়ে ও আমি স্বামীকে রক্ষা করতে গেলে আমাদেরও মারপিট করে একটি ঘরে আটকে রাখে। আমজেদের দায়ের কোপে রক্ত্যাক্ত জখম হয়ে আমার স্বামী ছটফট করলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। পরে ৯৯৯ ফোন দিলে কলারোয়া থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে কলারোয়া থানায় একটি জিআর মামলা হয়( নং-৩১/২৮২)।

মাছুরা খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামী হাসপাতালে থাকার সুযোগে আমজেদ গংরা আমাদের সম্পত্তিতে থাকা মূল্যবান গাছপালা কেটে নিয়ে যায়। হুমকির ঘটনায় ৩০ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি করি। জিআর মামলার আসামীরা গত ২৩ আগষ্ট  আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে খুন জখমসহ আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। মামলা তুলে না নিলে আমার ১০ শ্রেণি পড়–য়া ছেলে চোখ তুলে নিবে এবং সুযোগ পেলে স্বামীকে হত্যা করে লাশ গুম করে দিবে ও পরিবারের অন্যান্য সদস্যদের মারাত্মক ক্ষতি করবে বলে আমজেদ প্রকাশ্যে হুমকি প্রদর্শন করছে। ফলে আমজাদ গংদের হুমকিতে পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি হত্যা প্রচেষ্টা মামলার আসামী আমজেদ গংয়ের দ্রæত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও জীবনের নিরাপত্তা এবং সম্পত্তির রক্ষার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

spot_img

More from this stream

Recomended