দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৫
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন
ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় প্রয়াত শিবিলের স্মরণ সভা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২২, ২০২৩
সেপ্টেম্বর ২২, ২০২৩ ০ কমেন্ট 399 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়ার কৃতি সন্তান ও ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শুভংকরকাটি গ্রামের কাজী আছাদুজ্জামান আছাদের বড় ছেলে প্রয়াত কাজী আওনাফ আতিফ শিবিলের ২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় ‘সৃজন অন্বেষণ’ নামে শিশুতোষ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার মধ্যে ছিলো রচনা লেখা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও হামদ-নাত। একই অনুষ্ঠানে শিবিলের জন্মবার্ষিকী উপলক্ষে কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ‘শিবিল স্মৃতি পাঠাগার’ আয়োজিত স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ। ‘শিবিল মেমোরিয়াল ফান্ড’র অর্থায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা মেধাবী তরুণ কাজী আওনাফ আতিফ শিবিলের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেন, শিবিলের মৃত্যুতে একটি স্বপ্নের মৃত্যু হয়েছে। মেধাবী এই তরুণ এ দেশকে, সমাজকে সুন্দর আগামীর পথ দেখাতে পারতো। একটি মৃত্যু তাকে ঘিরে বেড়ে ওঠা সকল স্বপ্ন ও সম্ভাবনার অপমৃত্যু ঘটালো। জন্মদিনের স্মরণ সভায় প্রয়াত শিবিলের স্মৃতিচারণ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক ফারুক হোসেন রাজ, সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান। প্রয়াত শিবিলের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের ইমাম আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী। এর আগে প্রতিযোগিতায় ৬১ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, ২০১৯ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসাপাতালে চিকিৎসারত অবস্থায় কাজী আওনাফ আতিফ শিবিল (১৯) মৃত্যুবরণ করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্র ছিলেন শিবিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউনানি মেডিকেল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
কলারোয়ায় নামাজরত অবস্থায় এক ব্যক্তি কুপিয়ে জখম

রিলেটেড পোস্ট

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

অক্টোবর ১০, ২০২৬

কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির...

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন

অক্টোবর ৬, ২০২৬

কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting