দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৩৫
সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে ছাত্রদলের মশারি ও কয়েল...
তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...
সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার...
বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত
সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি
সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...
কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ
কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...
দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ৩, ২০২৬
আগস্ট ৩, ২০২৬ ০ কমেন্ট 151 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী ১৬ আগস্ট সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শ্যামনগর উপজেলা দলের বিপক্ষে কলারোয়া উপজেলা দল গঠনের জন্য আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় প্রয়োজনীয় সকল বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম সিরাজুস সালেহীন, থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক সাধারণ সস্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাকিব মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক। সভায় ১৪ জন স্থানীয় খেলোয়াড় বাছাইয়ের জন্য ৫ সদস্য বিশিষ্ট বাছাই কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকাল ৭ টায় কলারোয়া ফুটবল ময়দানে বাছাইয়ের জন্য খেলোয়াড়দের অনুশীলন শুরু করা হচ্ছে বলে সভায় জানানো হয়। বাছাই কমিটির সদস্যরা হলেন: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলাম, ফুটবল কোচ মাসুদুল ইসলাম মাসুদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু ও বাফুফে এর জেলা সদস্য সাইফুল ইসলাম বাবু। এ ছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া ব্যক্তিত্ব রেফারি আব্দুর রহিম বাবু ও সাবেক কৃতী ফুটবলার আলতাফ হোসেন। প্রস্তুতিমূলক সভায় আরও আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, বাফুফের জেলা সদস্য সাইফুল ইসলাম বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ শাহাজাহান আলী শাহিন, গদখালি যুব উন্নয়ন সংঘের সোহেল হোসেন, সাংবাদিক মোর্তজা হাসান, ক্রীড়া সংগঠক শেখ জাকির হোসেন, সাজিদুল করিম তপু, রাশেদুজ্জামান প্রমুখ। সভা শেষে টুর্নামেন্ট প্রস্তুতির জন্য ক্রীড়া সংশ্লিষ্ট দায়িত্বশীলদের হাতে ফুটবল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলামসহ বিশেষ অতিথিবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা নেওয়ার অভিযোগ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে ছাত্রদলের মশারি ও কয়েল...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

সেপ্টেম্বর ১৭, ২০২৬

পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

দুর্নীতি সন্ত্রাস মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান বিএনপি...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting