দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫১
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

করোনায় আক্রান্ত রিয়াজ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২, ২০২১
এপ্রিল ২, ২০২১ ০ কমেন্ট 409 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: মুম্বাইয়ে শুটিংয়ে যাবেন রিয়াজ। সেখানে তাঁর অংশ নেওয়ার কথা ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে। যাওয়ার সব প্রস্তুতি শেষ, বাকি শুধু করোনা পরীক্ষার ফল জানা। দেশ ত্যাগ করার আগে করোনা পরীক্ষা করার নিয়ম করা হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তাঁর কোভিড-১৯ পজিটিভ। আপাতত শুটিংয়ে ভারত যাওয়া হচ্ছে না রিয়াজের।
বাসায় চিকিৎসা নিচ্ছেন রিয়াজ। আজ শুক্রবার দুপুরে রিয়াজ তাঁর করোনায় আক্রান্তের দুঃসংবাদটি জানান। ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। পরদিন ২৯ মার্চ রিপোর্ট হাতে পান। এরপর বাসায় চিকিৎসা নিতে শুরু করেন জনপ্রিয় এই অভিনয়শিল্পী।
২০১৫ সালের অক্টোবর মাসে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার শুটিংয়ে আকস্মিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন রিয়াজ। উত্তরার শুটিং স্পট থেকে দ্রুত তাঁকে নেওয়া হয় হাসপাতালে। তারপর তাঁর হার্টে স্টেন্ট (রিং) পরানো হয়। সেই থেকে জীবনযাপনে বড় পরিবর্তন আনেন রিয়াজ। চিকিৎসকের পরামর্শ মেনে চলার চেষ্টা করেন। হঠাৎ করে করোনায় আক্রান্তের খবরে চিন্তায় পড়ে যায় তাঁর পরিবার। রিয়াজ জানান, তাঁর শারীরিক কিছু জটিলতা রয়েছে। তাই বেশ সাবধানে চিকিৎসা নিতে হচ্ছে। তিনি বলেন, ‘এখন যেহেতু অনেকে করোনায় আক্রান্ত, হাসপাতালে পর্যাপ্ত সিটও নেই। সবকিছু ভেবে আমি বাসায় চিকিৎসা নিচ্ছি। আপাতত আইসোলেশনে আছি। হাসপাতালে থাকছি না বটে, কিন্তু সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছি।’
সে রকম কোনো উপসর্গ দেখা যায়নি রিয়াজের। এটা করোনার নতুন একটা ধরন, যেটায় কোনো উপসর্গ নেই। রিয়াজ জানান, স্বাদ, গন্ধ সবই পাচ্ছেন। তিনি বলেন, ‘আমার সমস্যা হচ্ছে, শরীরে প্রচণ্ড ব্যথা। দুর্বলতাও আছে। ফুসফুস সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। তবে খাওয়া-দাওয়া স্বাভাবিকভাবে করতে পারছি।’
ভক্ত ও দেশের মানুষের উদ্দেশে করোনা আক্রান্ত রিয়াজ বলেন, ‘দেশে করোনা এখন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। আপনারা সতর্ক থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজের সুরক্ষা নিশ্চিত করুন, তাতে পাশের জনও সুরক্ষিত থাকবে। আমি বলব, এটা খুবই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা, এই অবস্থায় প্রত্যাশিত চিকিৎসাসেবাও পাওয়া মুশকিল। তাই আবারও বলছি, সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন।’
‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল রিয়াজের। শুরুতে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল দেশের আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশে সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত তাঁর আর ছবিটিতে অভিনয়ের সুযোগ হয়নি। ফেরদৌসের পরিবর্তে এই চরিত্রে নেওয়া হয় রিয়াজকে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাংলাদেশিদের ঢোকা নিষিদ্ধ করছে যুক্তরাজ্য
পরবর্তী পোস্ট
টেস্ট মর্যাদা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting