দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলা

এমপিও ভুক্তির বাইরেও লক্ষ লক্ষ টাকা ডোনেশন নিয়েছেন অধ্যক্ষ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৭, ২০২০
জুলাই ৭, ২০২০ ০ কমেন্ট 328 ভিউস

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অনিয়ম চরমে

নিজস্ব প্রতিবেদক: 

চারটি সিরিজের অনুসন্ধানী প্রতিবেদন শেষ হতে না হতে নতুন দূর্নীতির খবর। টাকার বিনিময়ে এম,পি,ও ভুক্ত হওয়া ছাড়াও এখনো পাইপ লাইনে প্রায় ডজন খানেক শিক্ষক। যাদেরকে বাড়ি হতে ধরে এনে ২ থেকে ৪ লক্ষ টাকা নিয়ে বসিয়ে রাখা হয়েছে। খবর প্রকাশিত হওয়ার পর কয়েকজন ব্যক্তিগতভাবে যোগাযোগ করে। তাদের ভবিষ্যতের কথা ভেবে আঁতকে উঠে। নতুন এই তালিকায় ইসলামের ইতিহাসের অন্ততঃ ৫জন পাইপ লাইনে আছে। এর মধ্যে ফিরোজ কবির,আমজাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে ২/৩ লক্ষ করে টাকা ডোনেশন নিয়েছে অধ্যক্ষ। যাদের নিয়োগের বিষয়টা প্রশ্নবোধক। অর্থনীতি বিভাগে মৃন্ময় ও বাংলার বিষ্ণু অন্যতম। প্রত্যেকের কাছ থেকে ২ থেকে ৩ লক্ষ টাকা নিয়েছে। তাদের মধ্যে একজন অত্যন্ত দরিদ্র। তার বাবা জমি বিক্রি করে এ টাকা দিয়েছে। ইতিহাসে সুব্রত ও নাহারের অবস্থা একই। এছাড়া হিসাববিজ্ঞান বিভাগের দেবেশ দেবনাথ। এসব নিয়োগের কোন সার্কুলার নেই, নিয়োগ বোর্ড নেই, পরিক্ষা নেই। অধ্যক্ষের একক কর্তৃত্বে ও নিয়ন্ত্রনে সংগঠিত হয়েছে এ নিয়োগ।
এর আগে অনেকেই টাকা দিয়েছিল, কিন্তু তারা অদ্যাবধি এমপিও ভ‚ক্ত হয়নি বা টাকার প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি। তাদের অনেকে অন্য কলেজে চলে গেছে। আবার কেউ কেউ অন্য পেশায়। কিন্তু তাদের পাওনা টাকা ফেরৎ পায়নি। এমন দু‘একজনও প্রতিবেদককে জানায়, অনেকেই এই কলেজ হতে নিঃস্ব হয়ে চলে গেছে।
ইতোমধ্যে কম্পিউটার ল্যাব এসিসটেন্ট পদে আমিনুরের নিয়োগ দেয়া হয় অবৈধ পন্থায়। সাতক্ষীরার একটি বড় কলেজের অধ্যক্ষের স্বাক্ষর জাল প্রমানিত হওয়ায় এমপিও আটকে যায়।
০২/০৯/১৪ তারিখে যোগদান করা হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক নজরুল ইসলামের কাছ থেকে নগদ ও কিস্তিতে প্রায় তিন লক্ষ টাকা আদায় করে। যার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ২২/০৮/১৪ এবং নিয়োগ প্রদান করা হয় ২৭/০৮/১৪ তারিখ। যোগদানের পর টাকা হাতিয়ে নিয়ে আরো অধিক টাকা না দিতে পারায় তাকে বের করে দেয়া হয় বেআইনীভাবে।
এভাবে আরো অনেকে আছে যাদেরকে কিছু কিছু টাকা নিয়ে আটকে রাখা হয়েছে অথবা বের করে দেওয়া হয়েছে। কয়েকজনকে অনার্স শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া ছিল কিন্তু বেশি টাকা দিতে না পারায় তাদের শোকজ করে বের করে দেওয়া হয় অথচ কয়েক মাস পর ৮/৯ লক্ষ টাকার বিনিময়ে ডেকে এনে এমপিও ভ‚ক্ত করানো হয়। তাদের সবার প্রকৃত নিয়োগ ২০১৩/১৪ সালের পর।
এসবই এখন বেরিয়ে আসছে খবর প্রচারিত হবার পর। কয়েকজন জানায়,তাদের মূল সার্টিফিকেট আটকে দেয়া হয়েছে। রীতিমত ব্যক্তিগত সম্পত্তির মত ব্যবহৃত হচ্ছে কলেজটি। তদন্ত হলে আরো তথ্য বেরিয়ে আসবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ৫০জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট ও চেক বিতরন
পরবর্তী পোস্ট
আশাশুনির প্রতাপনগরে আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবরের মাঝে ত্রাণ বিতরণ

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting