দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:০৮
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
উপ-সম্পাদকীয়

এই শোক আমরা সইবো কিভাবে ?

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৩, ২০২১
জুলাই ১৩, ২০২১ ০ কমেন্ট 553 ভিউস

রামকৃষ্ণ চক্রবর্তী:

রাত প্রায় সাড়ে দশটা । শহরের সিবি হাসপাতালের সামনে পৌছালাম। দেখলাম এক মায়ের বুকফাটা আর্তনাদ। অস্থির মাকে কেউ যেন সান্তনা দিতে পারছে না। পাশেই দাঁড়িয়েছিলো সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন ও তার ভাই। সুজন বলল, তার মামাতো ভাই দশ দিন বাড়িতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে আনা হলো এখন। মায়ের মন কোনভাবেই কোন সান্ত্বনা বিশ্বাস করতে পারছিল না। তাই ওই মায়ের বুক ফাটা আর্তনাদে আশেপাশের পরিবেশ যেন স্তব্ধ হয়ে গেল। আমি গিয়েছিলাম ডাক্তার মানস কুমারের পরামর্শ নিতে। সঙ্গে ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান ও আমার ক্যামেরা পারসন মামুন রেজা। মামুন এক হতভাগা মায়ের আর্তনাদ এর ভিডিও চিত্র ধারণ করেছিল। মামুনকে থামালাম। ডক্টর মানস কুমার মন্ডল সিবি হাসপাতালে পৌঁছালেন। নিজের অসুস্থতার বিবরণ দেওয়া ডক্টর প্রেসক্রিপশনে কিছুটা রদবদল করলেন। ফার্মেসি থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরে আসলাম। সকালে সাতক্ষীরার মাননীয় পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমানের ফেসবুক পোস্ট পড়ে হতবাক হয়ে গেলাম। রাতে যে মায়ের আর্তনাদ শুনছিলাম , তিনি হলেন তরুণ সংবাদকর্মী সদরুল কাদির শাওনের মা। হতভাগা মায়ের মনে আগে থেকেই বার্তা চলে এসেছে, তিনি তার সন্তানকে আর ধরে রাখতে পারবেন না। সন্তানের মৃত্যু সংবাদ শোনার পর মায়ের অবস্থা কি তা আর বলার অপেক্ষা রাখে না। শাওন জাতীয় দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার ও স্থানীয় অনলাইন পোর্টাল আলোর যাত্রার সম্পাদক। প্রতিদিন রাতে শাওনের কাছ থেকে করোনা সংক্রমনের আপডেট তথ্য পেতাম। মেসেঞ্জারে ও পাঠাতো। গত কয়েকদিন ওর মেসেজ আর পেতাম না। জানিনা কেন ওর মেসেজ পেতাম না। আজ সকালে বুঝলাম কেন ওর মেসেজ পেতাম না। খোঁজ নিয়ে জানলাম, শাওন সাংবাদিকতা ছাড়াও এই মহামারিতে নিজেকে মানব সেবায় উৎসর্গ করেছিল। অসুস্থ মানুষের বাড়িতে পৌঁছে দিত অক্সিজেন সিলিন্ডার। যে অক্সিজেনে একজন অসুস্থ রোগী জীবন ফিরে পেত। কিন্তু আজ কোন অক্সিজেন শাওনের জীবন ফিরিয়ে দিতে পারল না। ৩৫ বছরের তরুণ এই সংবাদকর্মীর অকাল মৃত্যুতে সান্তনা দেওয়ার ভাষা নেই। শাওনের বিদেহী আত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। শেষ করতে চাই, আরেকটি ঘটনা দিয়ে। কয়েক মাস আগের কথা। কলকাতার এক চিকিৎসক ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদছিলেন। তিনি বলছিলেন, করোনা আক্রান্ত রোগী এমন সময় তাদের কাছে আসছে,তখন আর তাকে ফেরানো যাচ্ছে না। আক্রান্ত রোগী যদি তিন থেকে চার দিনের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হয় তাহলে তাকে সুস্থ করা সম্ভব। কিন্তু আক্রান্তের ৮ থেকে ১০ দিন পর আসলে, তাকে ফেরানো কঠিন হয়ে পড়ছে। আমার এক নিকট আত্মীয় হেঁয়ালি করে বাড়িতে চিকিৎসা নেওয়ার কারণে শেষ মুহূর্তে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করে ও তাকে বাঁচাতে পারিনি। দয়া করে কেউ করোনায় আক্রান্ত হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তা না হলে এই মহামারী থেকে মানুষের জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

লেখক: সম্পাদক, সংকল্প নিউজ, নিজস্ব প্রতিনিধি, আরটিভি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে গৃহহীনদের নির্মিত ও নির্মানাধীন ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক
পরবর্তী পোস্ট
পিরোজপুর টু মৌতলা খাল ও বাইপাস সড়ক পরিদর্শন করেন জেলা প্রশাসক

রিলেটেড পোস্ট

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

সংবাদকর্মীদের রক্ত ঝরল প্রেসক্লাবের সামনে: ইতিহাসে যুক্ত হলো...

জুন ৩০, ২০২৫

তারুণ্যের বই মেলায় উদীচী শিল্পীগোষ্ঠী ব্যানার পোড়ানো এ...

মার্চ ২৫, ২০২৫

তৎকালীন একটি সরকারী সংস্থার চাপে শেখ হাসিনার গাড়িবহর...

মার্চ ২২, ২০২৫

রাজনীতিতে কাউকে হেয় প্রতিপন্ন করে কখনোই জননেতা হওয়া...

মার্চ ২০, ২০২৫

বিএনপি বারবার মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হয়েছে

মার্চ ১৮, ২০২৫

বাংলাদেশের মৎস্য শিল্প: সংকট না সম্ভাবনা?

মার্চ ৮, ২০২৫

প্রশংসা করলেই বখে যায়, তুচ্ছতা শেখে?

মার্চ ৪, ২০২৫

ধারের চাউলই রোজায় আলেয়ার ভরসা

মার্চ ৩, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting